Loading live market data...
Loading active stocks...
Connecting...

AI দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধ করল Google

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন শুধু প্রযুক্তির ভবিষ্যৎ নয়, সাইবার প্রতারণার নতুন অস্ত্র হিসাবেও পরিণত হচ্ছে। এই বাস্তবতারই উদ্বেগজনক উদাহরণ গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে গুগলে চালানো হয়েছে সাইবার অ্যাটাক। প্রতিষ্ঠানটির গবেষকরা বলেছেন, অপরাধচক্র একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার-এর নিরাপত্তা ভাঙতে বিশেষ প্রোগ্রাম তৈরি করেছিল। তবে বড় ধরনের হামলার আগেই সেটি আটকে দেওয়া সম্ভব হয়েছে। গুগলের মতে, সাইবার অপরাধীদের এই পরিকল্পনা সফল হলে জনপ্রিয় একটি ওপেন-সোর্স ওয়েবভিত্তিক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন টুলের মাধ্যমে অসংখ্য ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারত। গুগল দাবি করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি হওয়া একটি জিরো-ডে সাইবার হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছেন তারা। এটি ছিল রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের পরিকল্পিত একটি “ম্যাস এক্সপ্লয়টেশন” অভিযান, যেখানে জনপ্রিয় একটি ওপেন-সোর্স ওয়েবভিত্তিক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন টুলকে টার্গেট করা হয়েছিল।

গুগল থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ (GTIG)-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা এমন একটি অজানা মাধ্যম (ভালনারেবিলিটি) তৈরি করেছিল যা টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) বাইপাস করতে সক্ষম। যদিও নিরাপত্তার স্বার্থে আক্রান্ত সফটওয়্যারের নাম প্রকাশ করেনি গুগল। তবে বড় ধরনের হামলা এড়ানো সম্ভব হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় ব্যবহৃত কোডে AI-নির্ভর তৈরির একাধিক লক্ষণ পাওয়া গিয়েছে। উদাহরণ হিসেবে গুগল উল্লেখ করেছে, পাইথন স্ক্রিপ্টে অতিরিক্ত শিক্ষামূলক ধাঁচের মন্তব্য, অত্যন্ত সাজানো ফরম্যাটিং এবং এমনকি ভুল বা “হ্যালুসিনেটেড” CVSS নিরাপত্তা স্কোরও যুক্ত ছিল।
জিটিআইজি -এর দাবি, আধুনিক AI মডেল এখন শুধু কোডের ত্রুটি খুঁজছে না, বরং ডেভেলপারদের উদ্দেশ্য ও লজিক বিশ্লেষণ করেও জটিল নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে পারছে। বিশেষ করে "সেমান্টিক লজিক ফ্ল" শনাক্ত করার ক্ষেত্রে AI দ্রুত দক্ষ হয়ে উঠছে। একই প্রতিবেদনে গুগল জানিয়েছে, চিন ও উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠীগুলোও AI ব্যবহার করে দুর্বলতা খোঁজা, এক্সপ্লয়ট তৈরি এবং স্বয়ংক্রিয় টেস্টিং চালাচ্ছে। এমনকি GitHub-এ থাকা "wooyun-legacy” নামের ভালনারেবিলিটি ডেটাবেসও ব্যবহার করা হচ্ছে, যেখানে ৮৫ হাজারের বেশি বাস্তব সাইবার দুর্বলতার তথ্য রয়েছে। গুগলের সতর্কবার্তা, AI প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সাইবার হামলার ধরনও তত বেশি সংগঠিত ও শিল্পভিত্তিক হয়ে উঠছে।

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের