Loading live market data...
Loading active stocks...
Connecting...

এলিজাবেথ টেলরের স্বর্ণযুগের গ্ল্যামার ফিরিয়ে আনতে কানে হাজির হচ্ছেন তারা সুতারিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: কান চলচ্চিত্র উৎসব শুরু হতেই এবার আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। শোনা যাচ্ছে, প্রথমবার কানের রেড কার্পেটে তিনি ফিরিয়ে আনতে পারেন হলিউডের স্বর্ণযুগের ক্ল্য়াসিক ফ্যাশন। বিশেষ করে কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের অনুপ্রেরণায় তৈরি এক বিশেষ রেট্রো গ্ল্যাম লুকে দেখা যাবে তারাকে।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-২ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তারা সুতারিয়ার। এরপর ধীরে ধীরে তিনি নিজের অভিনয় ও ফ্যাশন স্টাইল দিয়ে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি তৈরি করেন। এবার আন্তর্জাতিক মঞ্চে তাঁর প্রথম উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। সূত্র অনুযায়ী, তারা এমন একটি লুক বেছে নিতে পারেন যেখানে ৫০ ও ৬০-এর দশকের হলিউডের ঐতিহ্যবাহী গ্ল্যামার আধুনিক ফ্যাশনের সঙ্গে মিশে যাবে। এলিজাবেথ টেলরের বিখ্যাত গয়না ও ক্লাসিক স্টাইলই এই লুকের মূল অনুপ্রেরণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : সমুদ্রপথে ১১ ঘন্টায় শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে এসে নজির গড়লেন বেঙ্গালুরুর দম্পতি

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এলিজাবেথ টেলরের একটি দুর্লভ ছবি শেয়ার করে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দেওয়ায় এই জল্পনা আরও জোরদার হয়েছে। ফ্যাশন বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র একটি পোশাক নির্বাচন নয়, বরং পুরনো হলিউড ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি প্রচেষ্টা। জানা যাচ্ছে, তারা ও তাঁর স্টাইলিস্ট দীর্ঘদিন ধরে কানের লাল গালিচার লুক নিয়ে কাজ করছেন। পাশাপাশি তাঁর আসন্ন ছবি Toxic-এর চরিত্র “রেবেকা”-র ছোঁয়াও এই উপস্থিতিতে প্রতিফলিত হতে পারে। সব মিলিয়ে কানে তারা সুতারিয়ার অভিষেক শুধু ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে।

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের