গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ডোনাল্ড ট্রাম্পকে চেনেন না এমন মানুষ গোটা বিশ্বে খুঁজলেও পাওয়া যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর খামখেয়ালি চরিত্রের জন্য পরিচিত। সর্বদাই থাকেন সংবাদের শিরোনামে। তবে মার্কিন প্রেসিডেন্ট নয় চারপেয়ে গোলাপি রংয়ের ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে জমেছে কৌতূহলী মানুষের ভিড়। চারপেয়ে ডোনাল্ড ট্রাম্প? শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। যদিও সেটাই স্বাভাবিক। কিন্তু অবাক না হয়ে জেনে নিন আসল ঘটনা।

সামনেই রয়েছে পবিত্র ঈদুল আজহা। তার জন্য বিক্রি হতে চলা গোলাপি রংয়ের একটি মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে পালিত হয় নানা জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ কোরবানির পশু। সেখানেই দেখা গিয়েছে ব্যতিক্রমী এই গোলাপি মহিষের। সাড়ে তিন বছর বয়সী এলবিনো জাতের মহিষের মাথার চুল তুলনামূলক বড়। যা দেখতে নাকি অনেকেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। শুধু তাই নয় সে চলাফেরাও করে রাজকীয় ভাবে। এই সব দেখেই তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

আরও পড়ুন: গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা প্রথম আলোকে জানিয়েছেন, ‘মহিষটির মাথার সামনের চুল অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আমরা ওর নাম রেখেছি ডোনাল্ড ট্রাম্প। দেখতে যেমন আকর্ষণীয়, স্বভাবও তেমন শান্ত। এটি এলবিনো জাতের মহিষ। এ জাতের মহিষ সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। উত্যক্ত না করলে সহজে আক্রমণাত্মক আচরণ করে না।’ জানা গিয়েছে বিশেষ এই মহিষটি ইতিমধ্যে বর্তমান ওজন হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। তিনি এই গোলাপি মহিষকে নিয়ে যাবেন ঈদুল আজহার আগে। অদ্ভুত দেখতে এই মহিষকে দেখতেই এখন ভিড় জমিয়েছেন স্থানীয়রা। পাইকপাড়া এলাকার বাসিন্দা মিলন মিয়া বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধু ডোনাল্ড ট্রাম্পকেই দেখতে আসছে। আমরাও দেখতে এসেছি।’ 

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?