শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি:  জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নাকা চেকিং চলাকালীন দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। বাবাডেম এলাকার একটি চেকপয়েন্টে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি পিস্তল, তাজা কার্তুজ, মোবাইল ফোন এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) পোস্টার। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। উপত্যকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। 

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ফয়সাল আহমেদ ভাট এবং ফয়সাল আহমেদ গুরু। তারা দু’জনেই শ্রীনগরের বাসিন্দা। বাবাডেম এলাকায় নিয়মিত নাকা চেকিং চলাকালীন মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ২১টি তাজা কার্তুজ। পাশাপাশি দু’টি মোবাইল ফোন ও লস্কর-ই-তৈয়বার ১০টি পোস্টারও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

উদ্ধার হওয়া পোস্টার ও অন্যান্য সামগ্রীর ভিত্তিতে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ধৃতরা কোনও জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছিল কি না অথবা বড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল কি না। এই ঘটনায় শ্রীনগরের এমআর গঞ্জ থানায় ২৬/২০২৫ নম্বর এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ তাদের সম্ভাব্য নেটওয়ার্ক, যোগাযোগ ও অন্য কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

৩ কোটির আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার, শান্তনুর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালে শোকজ ১২ কর্মী

রিল বানানোর নেশায় থর নিয়ে সোজা গঙ্গায়, তার পর যা ঘটল জানলে অবাক হবেন

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF

একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট