কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে। আর তারপরই বিরোধী আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। দলের অনেক নেতারাই এখন বিদ্রোহী। নানা বিষয় মুখ খুলে দলকে বিঁধছেন। তার উপর তৃণমূল নেতা–কর্মীদের উপর ভোট পরবর্তী হিংসা নেমে আসছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেলার নেতাদের নিয়ে বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। আর আজ, মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন তৃণমূলের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আজ মামলার গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছে।

এদিকে আগামী শুক্রবার এই বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার কালীঘাটে জেলার নেতাদের নিয়ে বৈঠক করবেন দলনেত্রী। দলের জেলা সভাপতি বা বিশেষ পদে থাকা নেতাদের এই নিয়ে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। যদিও এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু খোলসা করা হয়নি। বিধানসভা নির্বাচনের পর বিরোধী আসনে বসে জেলায় জেলায় কীভাবে আবার সংগঠনকে শক্তিশালী করা যায় তা নিয়েই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকী জেলার নেতাদের বিশেষ বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী বলেও মনে করছেন অনেকে।

অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে তৃণমূল যে মামলা করেছে তাতে রাজ্যের একাধিক জায়গায় প্রায় ২ হাজার তৃণমূল সমর্থক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। অন্তত ৩৬৫টি তৃণমূল কার্যালয় ভাঙচুর বা ভস্মীভূত করা হয়েছে। বহু কর্মী–সমর্থক প্রাণের ভয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং শান্তি স্থাপন করতে আদালত অবিলম্বে হস্তক্ষেপ করুক। কেন্দ্রীয় বা কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই হিংসার ঘটনার তদন্ত করা হোক। এই আবহে তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর জরুরি বৈঠক ডাকা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এছাড়া রবীন্দ্র জয়ন্তীর দিন বিশেষ একটি বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌ভয় না পেয়ে বাংলার সমস্ত রাজনৈতিক বিরোধী দল যারা আছে তাদেরকে এক হওয়ার ডাক দিচ্ছি। জোট বাঁধুন। যৌথ মঞ্চ তৈরি হবে। আমার ইগো নেই। বিজেপিকে রুখতে হলে বামেদেরও ডাক দিচ্ছি। বাংলাতেও জোট বাঁধি। যদি কেউ কথা বলতে চান তাহলে কথা বলতে পারেন। এখন প্রথম রাজনৈতিক শত্রু বিজেপি। বাংলার মানুষের ওপর অত্যাচার চলছে। মানুষের মঙ্গল হোক। যারা ইচ্ছা হবে তারা একত্রিত হবে। রাস্তাই রাস্তা দেখাবে। বাংলায় যে সন্ত্রাস চলছে তার নিন্দা করছি। পুলিশ নিশ্চুপ। ২০১১ সালের পর কোনও অত্যাচার করতে দিইনি। কর্মীদের ওপর সন্ত্রাস চলছে।’‌ এবার জেলার নেতাদের কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই দেখার।

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ