হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

হাসপাতালের গাফিলতিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ। ক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ। ক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স পরিষেবার বিরুদ্ধে। পরিবার দাবি করেছে যে, রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের জন্যে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। কিন্তু অ্যাম্বুলেন্স সময়মতো না আসার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। এমন অভিযোগে এখন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৃতার পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স পরিষেবার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন।

তথ্য অনুযায়ী, মৃত রোগীর নাম রিঙ্কু প্রামাণিক দাস। মৃতার স্বামী জানিয়েছেন, তাঁর স্ত্রী বেশকিছু দিন ধরেই ওই হাসপাতালে ভর্তি ছিলেন। হঠাৎই গতকাল তাঁর স্ত্রীর বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। এরপর চিকিৎসক এসে তাঁকে ইনজেকশন দিলেও তাঁর স্ত্রীর যন্ত্রণা কমেনি। উল্টে পরিস্থিতির অবনতি হতে থাকে। ঘন ঘন শ্বাসকষ্ট শুরু হয়। এরপরেই তিনি চিকিৎসকদের অনুরোধ করেন যে, রোগীকে অন্যত্র রেফার করার জন্য। চিকিৎসকেরা রিঙ্কুকে অন্য হাসপাতালে রেফার করে দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি। অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে জানানো হয়, যাঁদের আগে লাইন রয়েছে তাঁদেরকেই অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এমনভাবে প্রায় ৪৫ মিনিট কেটে যায়। কিন্তু অ্যাম্বুলেন্সের দেখা পাওয়া যায়নি।

মৃতার স্বামীর আরও অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু তা সত্ত্বেও চালকরা তাঁদের সাহায্য করেনি। পরে সবাই মিলে প্রতিবাদ করাতে প্রায় ৪৫ মিনিট পর একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ছটফট করতে করতে রিঙ্কুদেবী মারা যান। এই ঘটনায় স্ত্রীকে হারিয়ে শোকাহত রিঙ্কু স্বামী জানিয়েছেন, ‘আমার যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। ভবিষ্যতে যেন আর কারও সঙ্গে এমনটা না ঘটে।’ ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা কর্তৃপক্ষ। তাঁদের দাবি, রোগীর পরিবারে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। খবর পাওয়ার ৮ মিনিটের মধ্যেই তাঁরা হাসপাতালে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে দিয়েছিলেন। হাসপাতালে সরকারি গাড়ি এক বা দু’টি থাকলেও আট থেকে দশটি বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকে। পরিষেবায় কোনও ঘাটতি নেই। রোগীর পরিবার হয়তো প্রথমে ভেবেছিল এটি সরকারি গাড়ি। তাই তাঁরা অ্যাম্বুল্যান্সে রোগীকে তোলেনি। তবে এই ঘটনার জেরে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ