Loading live market data...
Loading active stocks...
Connecting...

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় শিক্ষিকার প্রতি ভালোবাসার টান অনুভব করেছিলেন ছাত্রটি। ১৩ বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই অনুভূতি এতটুকু কমেনি। শিক্ষিকার কাছ থেকে পাত্তা না পেয়ে সমাজমাধ্যমে হেনস্থা শুরু করে সে। বাধ্য হয়ে কড়েয়া থানায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা।

অভিযোগে তিনি জানিয়েছেন, ২০১৩ সালে কিছু দিনের জন্য একটি স্কুলে চাকরি করেছিলেন। সেই সময় দ্বাদশ শ্রেণিতে পড়ত ওই ছাত্র। সে স্কুল থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পরে, শিক্ষিকাও স্কুল ছেড়ে দিয়েছিলেন। স্কুলে পড়ার সময় শিক্ষিকার প্রতি যে বিশেষ অনুভূতি তৈরি হয়েছিল, পাশ করে বেরিয়ে যাওয়ার পরেও তা কমেনি। সোশ্যাল মিডিয়ায় খুঁজে শিক্ষিকাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায় সে। আরও কয়েকজন ছাত্রও সেই তালিকাতে ছিল। কিন্তু এই একজন ছাত্রই তাঁকে কুমন্তব্য করতে থাকে। বাধ্য হয়ে একসময় ব্লক করে দিয়েছিলেন অভিযুক্তকে। মাঝে কোনও যোগাযোগ ছিল না। বছর তিনেক আগে ছাত্রটিকে আনব্লক করেছিলেন। তখনও বুঝতে পারেননি, অভিযুক্তের অভিসন্ধি। তাকে জীবনে এগিয়ে চলার পরামর্শ দিতেন তিনি। এই সুযোগকেই কাজে লাগিয়ে বিভিন্ন কুমন্তব্য করতে থাকে অভিযুক্ত। বিভিন্ন অশ্লীল শব্দ ও বাক‌্য প্রয়োগ করে। বিষয়টি এমন অবস্থায় গিয়ে পৌঁছয় যে, ফের প্রাক্তন ছাত্রকে ‘আনব্লক’ করতে বাধ‌্য হন ওই শিক্ষিকা। তারপরেও থেমে যায়নি অভিযুক্ত।

সমাজমাধ্যমের সূত্র ধরে ওই শিক্ষিকার পরিবারের সদস্যদের  কাছেও বিভিন্ন মন্তব‌্য করতে থাকে বলে অভিযোগ। এই ঘটনায় অবাক হয়ে যান তাঁরাও। শিক্ষিকা তাকে ‘আনব্লক’ না করলে আত্মহত‌্যার হুমকিও দেয় সে। এরপর শিক্ষিকা পুরো ব‌্যাপারটি সাইবার ক্রাইমের ওয়েবসাইটে জানান। পরের পদক্ষেপে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবকের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের