গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মে মা গঙ্গাকে শুধু নদী নয়, মোক্ষদাত্রী দেবী হিসেবেও মনে করা হয়। প্রতি বছর গঙ্গা দেবীর পুজো করার জন্য পালিত হয় গঙ্গা সপ্তমী ও গঙ্গা দশেরা। অনেকেই এই দুই তিথিকে একই মনে করেন। কিন্তু ধর্মীয় বিশ্বাস, পৌরাণিক কাহিনি ও তাৎপর্যের দিক থেকে এদের মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। ২০২৬ সালে আবার অধিক মাসের বিশেষ যোগ থাকায় গঙ্গা দশেরার মাহাত্ম্য আরও বেড়েছে।

২০২৬ সালে গঙ্গা দশেরা (বা গঙ্গাবতরণ) পালিত হবে ২৫ মে, সোমবার। হিন্দু বিশ্বাস অনুযায়ী, এই দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন। এ বছর জ্যৈষ্ঠ মাস অধিক মাস বা মলমাসের অন্তর্ভুক্ত হওয়ায় এই তিথির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। মনে করা হয়, এই দিনে গঙ্গাস্নান ও দান করলে বিশেষ পুণ্য লাভ হয়।

অন্যদিকে, গঙ্গা সপ্তমীকে মা গঙ্গার জন্মতিথি বা পুনর্জন্ম দিবস হিসেবে ধরা হয়। এটি পালিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীতে। আর গঙ্গা দশেরা পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে। দুই তিথির মধ্যে মূল পার্থক্য হল, গঙ্গা সপ্তমী দেবী গঙ্গার আবির্ভাবের সঙ্গে যুক্ত, আর গঙ্গা দশেরা তাঁর পৃথিবীতে অবতরণের স্মৃতি বহন করে। তাই গঙ্গা সপ্তমীকে স্বর্গীয় অস্তিত্বের প্রতীক বলা হলেও, গঙ্গা দশেরা মানবকল্যাণ ও মোক্ষ লাভের সঙ্গে জড়িত।

আরও পড়ুন: কাঁচা আমের নতুন স্বাদ, ভাতের সঙ্গে খেয়ে দেখুন আমপোড়া ভর্তা

পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাজা ভগীরথ তাঁর পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাঁর ভক্তিতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা গঙ্গাকে পৃথিবীতে পাঠাতে রাজি হন। কিন্তু গঙ্গার প্রবল স্রোত পৃথিবীকে ধ্বংস করতে পারত। তখন ভগবান শিব তাঁকে নিজের জটায় ধারণ করেন এবং শান্তভাবে পৃথিবীতে প্রবাহিত হতে দেন। সেই ঘটনাকেই গঙ্গা দশেরা হিসেবে পালন করা হয়।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু