দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: নতুন সরকার গঠনের পরেই রাজ্যজুড়ে ট্রাফিক নিয়ম কার্যকর করতে কড়া পদক্ষেপ শুরু করেছে পুলিশ। নবান্নের নির্দেশ মেনে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও শুরু হয়েছে ট্রাফিক পুলিশের জোরদার অভিযান। বুধবার (১৩ মে) সকাল থেকেই দুর্গাপুরের সিটি সেন্টার (Durgapur City Center) এলাকার আম্বেদকর সরণিতে বিশেষ অভিযান চালায় ট্রাফিক পুলিশ। মূলত অটো ও টোটোতে অতিরিক্ত যাত্রী তোলা রুখতেই এই অভিযান বলে জানা গিয়েছে। নিয়ম ভাঙতে দেখা গেলেই গাড়ি আটক করে চালকদের সতর্ক করা হচ্ছে।

শুধু তাই নয়, বাইক ও মোটরসাইকেল চালকদের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলেই সতর্ক করছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। পুলিশ সূত্রে খবর, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে কমিশনারেটের বিভিন্ন এলাকায়। উদ্দেশ্য, পথ দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করা। এর পাশাপাশি অটোতে অতিরিক্ত যাত্রী তোলার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে ট্রাফিক পুলিশ।

কারণ অধিকাংশ সময় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় শহর শহরতলীর থেকে কিছুটা দূরে জাতীয় সড়কগুলিতে (National High Way) চালকের দুপাশে অতিরিক্ত যাত্রীবহন করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। অটোচালকের ডানদিকে যাত্রী বসানো পুরোপুরি নিষিদ্ধ। রাজ্যে পালাবদলের পর অটো ও টোটো চালকরা বিজেপির গেরুয়া পতাকা লাগিয়ে চলাচল করতে শুরু করেছে। কিন্তু ট্রাফিক নিয়ম সকলের ক্ষেত্রে প্রযোজ্য সেই বার্তা দিতেই বুধবার থেকে রাস্তায় নামলেন পুলিশ অফিসাররা।

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০