তৃতীয় T-20 টুর্নামেন্ট ম্যাচে বাদ বিরাট! যুক্তি দিয়েছে বিসিসিআই

বিসিসিআই বনাম বিরাট কোহলি, এই দ্বৈরথ আগেই লেগেছে। সেই আঁচ কিছুটা নিভু নিভু হতেই ফের দ্বন্দ প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিসিসিআই বনাম বিরাট কোহলি, এই দ্বৈরথ আগেই লেগেছে। সেই আঁচ কিছুটা নিভু নিভু হতেই ফের দ্বন্দ প্রকাশ্যে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ম্যাচে বাদ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাটকে। দ্বিতীয় T-২০ টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। দীর্ঘদিন বাদেই সাদা বলের ক্রিকেটে ফর্মে ফিরতে দেখা যাচ্ছে বিরাটকে, ঠিক তখনই বিশ্রামে পাঠিয়ে দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও বিসিসিআই-এর তরফে সাফ বার্তা, বায়োবাবলের চাপ থেকে মুক্তি দিতেই তৃতীয় টুর্নামেন্টে বাদ বিরাট। তালিকায় রয়েছেন রোহিতের ডেপুটি ও উইকেটরক্ষক ঋষভ পন্থ।

দুই খেলোয়াড়কেই আপাতত বিশ্রামে পাঠিয়েছে কোচ দ্রাবিড়। ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্টের শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন সবাইকে সুযোগ দেওয়া হবে। ডাগ আউটে বসে রয়েছেন বহু ক্রিকেটার। সেই পথে হেঁটেই শেষ নিয়মরক্ষার ম্যাচে বাদ বিরাট-পন্থ। ছুটি পেয়েই নিজের পরিবারকে সময় দিতে শনিবার সাত সকালের বিমানেই মুম্বই উড়ে যাবেন বিরাট কোহলি। বিসিসিআই এও জানিয়েছে, যেহেতু ভারতীয় দল সিরিজ জিতে গিয়েছে, তাই রবিবারের ম্যাচটা স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তাই টিমের তরফ থেকেও বিরাটকে ছেড়ে দেওয়া হয়েছে।

যদিও শুধুই ওয়েস্ট ইন্ডিজ নয়, হয়ত বিরাটকে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নাও দেখা যেতে পারে। কারণ বায়োবাবলের নিয়ম অনুযায়ী খেলোয়াড়ড়া পরবর্তী ম্যাচের আগে ওই প্রযুক্তি থেকে বেরোতে পারবেন না। কারণ ইডেনে ২০ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলার পরই চাটার্ড ফ্লাইটে লখনউ উড়ে যাবে টিম। ২৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পুরো দলই বায়োবাবলেই থাকছে। অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে T-20 টুর্নামেন্টে বিরাট অনুপস্থিত থাকবেন। মার্চেই শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম ওয়ান ডে খেলতে নামবেন বিরাট। টানা T-20 বিশ্বকাপ থেকে খেলেই চলেছেন বিরাট। তাই বোর্ড চাইছে বিরাট তাঁর শততম ম্যাচে ঝরঝরে থাকুক।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার