বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

জল্পনাই হল সত্যি, যৌথ সিদ্ধান্তে চার বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন বলিউড অভিনেত্রী মৌনি রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। যৌথ সিদ্ধান্তে চার বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন বলিউড অভিনেত্রী মৌনি রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। আজ বৃহস্পতিবার (১৪ মে) ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে স্বামী সুরজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন বঙ্গ তনয়া। দিন কয়েক ধরেই অভিনেত্রীর বিবাহিত জীবন ভাঙা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। ভক্তরা লক্ষ্য করেন, সুরজ এবং মৌনি দুজনেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। অভিনেত্রীর বন্ধু দিশা পাটানিও সুরজকে আনফলো করেন। শুধু তাই নয়, তাঁদের নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে বিয়ের ছবিগুলিও সরিয়ে দিয়েছেন। এর পর থেকেই তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন আরও তীব্র হয়। কিন্তু এই গুঞ্জনের পর থেকেই ইনস্টাগ্রামে সুরজের প্রোফাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে মৌনিকেও সম্প্রতি মুম্বইতে দেখা গিয়েছিল, কিন্তু তিনি বিবাহ বিচ্ছেদের প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ ১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অবশেষে বৃহস্পতিবার বিকেলে নিজের বিবাহিত জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন মৌনি। জানালেন সুরজের সঙ্গে যৌথ সিদ্ধান্তেই তাঁরা আলাদা হচ্ছেন। এবং মিডিয়াকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন। পাশাপাশি তাঁদের ব্যাক্তিগত জীবনে গণমাধ্যমের অনধিকার চর্চা নিয়েও হতাশা প্রকাশ করেছেন।ইনস্টাগ্রামে পোস্টে মৌনি লিখেছেন, ‘সংবাদমাধ্যম আমাদের ব্যক্তিগত জীবনে অনাবশ্যক ও অনধিকারচর্চামূলক নজরদারি চালাচ্ছে, তাতে আমরা গভীরভাবে হতাশা বোধ করছি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি একান্ত ব্যক্তিগত। ডিভোর্সের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় নিচ্ছি। দয়া করে, কাল্পনিক কাহিনি ও মিথ্যাচার ছড়াবেন না। আমাদের ব্যক্তিগত জীবনকে নিয়ে গল্প লেখা বন্ধ করুন। আমরা বুঝতে পেরেছি যে, সময়ে সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিগত অগ্রাধিকারগুলিতে পরিবর্তন এসেছে। এই বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনার পরেই আমরা যৌথ সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় থাকবে। এই মুহূর্তে, আমরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে আমাদের এই কঠিন সময়টি পার করার দিকেই পূর্ণ মনোযোগ দিয়েছি। ভবিষ্যতে আমরা বন্ধু হয়ে থেকে যাব।’

 

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

তবে পোস্টে অভিনেত্রী তাঁর বিবাহ বিচ্ছেদের কারণ স্পষ্ট করেননি। তবে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুরজ মৌনিকে প্রতারণা করেছেন। তাঁর অর্থ আত্মসাৎ করেছেন। মৌনির খ্যাতির সুযোগ নিয়েছেন। এই নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধের কারণে গত ছয় মাস ধরে তাঁরা আলাদা থাকছিলেন। অথচ বিয়ের পর থেকেই সুরজের সঙ্গে নানা মুহূর্তের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু এখন আর সেই ছবি নেই অভিনেত্রী এবং তাঁর প্রাক্তন স্বামী সুরজ, কারও প্রোফাইলেই। ২০২২ সালে গোয়ায় মালয়ালী ও বাঙালি দুই মতেই তাঁরা বিয়ে করেন। তাঁদের ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্ক ছিল। 

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?