শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি: বল হাতে আগুন ঝরালেন শার্দূল ঠাকুর। তা সত্বেও প্রভসিমরান সিংহের অর্ধশতরানের দৌলতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২০০ রান তুলল পঞ্জাব কিংস।

বৃহস্পতিবার (১৪ মে) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক জশপ্রীত বুমরাহ। দ্বিতীয় ওভারেই প্রভসিমরান সিংহের সহজ ক্যাচ ফেলে দেন নমন ধীর। জীবন ফিরে পেয়ে আর ভুল করেননি পঞ্জাবের ওপেনার। প্রিয়াংশ আর্যের সঙ্গে জুটি বেঁধে ৫.২ ওভারেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। পরের বলেই দীপক চহারের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন প্রিয়াংশ (১৭ বলে ২২)। এর পর দ্বিতীয় উইকেটে কুপার কনোলিকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন প্রভসিমরান। ২৯ বলেই নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাবের তরুণ ওপেনার।

১২তম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন ভারতীয় দলে উপেক্ষিত শার্দূল ঠাকুর। দ্বিতীয় বলে প্রভসিমরানকে (৫৭) ফিরিয়ে দেন। চার নম্বরে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকানো পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার দ্বিতীয় বলে ফিরে যান। পরের ওভারে কনোলিকে (২১) ফিরিয়ে পঞ্জাবকে জোর ধাক্কা দেন রাজ বাওয়া। পরের ওভারে সূর্যাংশু শেড়গেকে (৮) ফিরিয়ে দেন শার্দূল। পরের ওভারে শশাঙ্ক সিংহকে (২) সাজঘরের পথ দেখান করবিন বস্ক। আট নম্বরে নামা মার্কো জানসেনকে (২) ক্লিন বোল্ড করে পঞ্জাব শিবিরে থরহরিকম্প ধরিয়ে দেন শার্দূল। ২৯ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় পঞ্জাব।

সাত নম্বরে নেমে আজমাতুল্লাহ ওমরজাই খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। হাত খুলে খেলে দ্রুত রান তোলার চেষ্টা করেন। ১৮তম ওভারে দীপক চহারের বলে উইল জ্যাকসের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার আগে ১৭ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। এর পর উইকেট রক্ষক বিষ্ণু বিনোদ ও জেভিয়ার বার্টলেট মারমুখী মেজাজে খেলে শেষ দুই ওভারে ৩৪ রান তুলে দলকে ২০০ রানে পৌঁছে দেন। বিনোদ ৮ বলে ১৫ এবং বার্টলেট ৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। মুম্বইয়ের হয়ে শার্দূল ঠাকুর চার ওভারে ৩৯ রান খরচ করে চার উইকেট নিয়েছেন।

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর