পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের তিন শিশুর। ঘটনাটি ঘটেছে, আজ, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরির আমজাদনগর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের তিন শিশুর। ঘটনাটি ঘটেছে, আজ, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরির আমজাদনগর এলাকায়। এমনিতে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে। দুই মেদিনীপুরেও অঝোরে বৃষ্টি হচ্ছে। জানা গিয়েছে, এই বৃষ্টির মধ্যেই আজ সকালে এলাকার একটি পুকুরে স্নান করতে বায়না জোড়ে ওই তিন শিশু।

পরিবারের দাবি, তাঁদের পুকুরে নামতে নিষেধ করা হয়েছিল। কিন্তু শোনেনি। পরিবারের আড়ালেই বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবার অলক্ষ্যে পুকুরে নামে তাঁরা। এরপরেই পুকুরের জলে তলিয়ে যায় বলে অনুমান। বেশি কিছুক্ষণ তাঁরা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এরপর প্রতিবেশী একজন একজনের দেহ পুকুরে ভেসে উঠতে দেখতে পান। সঙ্গে সঙ্গে জলে নেমে তাঁদের তিনজনকেই উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু কাউকে বাঁচানো সম্ভব হয়নি। কর্মরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃত তিন শিশুর নাম, সৃজিত দাস, বয়স ৯ বছর, মধুমিতা দাস, বয়স ১১ বছর এবং ঊষশী দাস, বয়স ৭ বছর। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া এলাকায়।

কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায় পুকুরের জলে ডুবে মৃত্যু হয় দুই নাবালিকা বোন। একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ যায় অন্যজনের। জানা যায়, বাড়ির সামনেই খেলছিল তাঁরা। খেলাধুলো করার ফাঁকেই কোনওভাবে পুকুরের ধারে চলে যায় তারা। খেলতে খেলতে অসাবধানতাবশত প্রথমে ছোট বোনে পুকুরের গভীর জলে পড়ে যায়। বোনকে জলে হাবুডুবু খেতে দেখে তাকে বাঁচানোর জন্য কোনও কিছু না ভেবেই পুকুরে ঝাঁপ দেয় ৯ বছরের দিদি। দু’জনেই পুকুরের জলে তলিয়ে যায়। গত মাসেই এই ঘটনাটি ঘটেছে।

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ