দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে দেওয়া ৭ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। ২০২৪ সালে স্বল্পস্থায়ী সামরিক আইন জারির ঘটনায় গ্রেফতার করার চেষ্টার সময়ে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পরবর্তী ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের মামলায় সব ধরনের আপিল খারিজ করে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে। 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক বিচারপতি জানান, নিম্ন আদালতের রায়ে কোনো আইনি ত্রুটি বা ব্যাখ্যাগত ভুল পাওয়া যায়নি। তাই পূর্ববর্তী আদালতের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। এর ফলে ইউন সুক ইওলের বিরুদ্ধে দেওয়া ৭ বছরের সাজা কার্যকর থাকছে। তবে, রায় ঘোষণার পর প্রাক্তন প্রেসিডেন্টের আইনজীবীরা আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, পর্যাপ্ত পর্যালোচনা ছাড়াই সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। ইউনের আইনজীবীদের দাবি, তারা এখন সাংবিধানিক অভিযোগ দায়ের করবেন এবং রায়ের বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে আরও আইনি পদক্ষেপ নেবেন। ইউনের এক আইনজীবী বলেন, ‘আমরা সাংবিধানিক অভিযোগসহ বিভিন্ন সাংবিধানিক পর্যালোচনার মাধ্যমে এই রায়ের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করব।’

আরও পড়ুন: ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একটি নিম্ন আদালত ক্ষমতার অপব্যবহার এবং নিজের গ্রেফতার ঠেকাতে প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মকর্তাদের ব্যবহার করার অভিযোগে ইউন সুককে ৫ বছরের কারাদণ্ড দেয়। পরে আদালত সেই সাজা বাড়িয়ে ৭ বছর করে। তবে শুধু এই মামলাই নয়, বিতর্কিত সামরিক আইন জারির ঘটনাকে কেন্দ্র করে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার পৃথক মামলায় তাকে ইতোমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই রায়ের বিরুদ্ধেও তিনি আপিল করেছেন। এছাড়া উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে আরেক মামলায় ইউন সুক ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়