চাপ বাড়ছে স্টারমারের, ইস্তফা দিলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: আরও চাপ বাড়ল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেনের প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর থেকে আস্থা হারিয়ে পদত্যাগ করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এই ঘটনার পর লেবার পার্টির অভ্যন্তরে সমস্যা আরও  প্রকট  হয়ে উঠেছে। অনেকেই বলছেন স্টারমারের ক্ষমতা হারানো এখন শুধু সময়ের অপেক্ষা। 

গতকাল, বৃহস্পতিবার (১৪ মে) এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে ওয়েস স্ট্রিটিং লিখেছেন, ‘এটি এখন স্পষ্ট যে, আগামী সাধারণ নির্বাচনে আপনি (স্টারমার) লেবার পার্টির নেতৃত্ব দিতে পারবেন না।’ জানা গিয়েছে এর আগে তিনি প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছেন। স্টারমারের নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা উল্লেখ করে স্ট্রিটিং আরও লিখেছেন,  ‘ক্ষমতাসীন দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত আলোচনার প্রয়োজন।’ শুধু  স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং নন এর আগে  ব্রিটেনের সরকারের আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রকের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলসহ আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের কথা ঘোষণা করেন। 

অন্যদিকে চিঠিতে স্ট্রিটিংয়ের পদত্যাগের জবাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগে তিনি সত্যিই দুঃখিত।’ তবে একই সঙ্গে তিনি রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর পরিচালনায় স্ট্রিটিংয়ের ভূমিকার প্রশংসা করেছেন। স্টারমার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেননি উল্টে আশা প্রকাশ করে বলেছেন, ‘তাঁরা দুজন একসঙ্গে কাজ করে এটা প্রমাণ করতে পারবেন যে, ক্ষমতায় থাকা লেবার পার্টি তাঁদের বিরোধীদের আনা সমস্যাগুলির সমাধান করতে পারে।’ সূত্রের খবর, লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি প্রকাশ্যে স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাঁর পদত্যাগ দাবি করেছেন।

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

‘আবারও কষ্ট করতে হয়েছে’, সেমিফাইনালে উঠেও কেন এমন পোস্ট করলেন মেসি?

মেয়ের উপর নৃশংস অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক