পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি ,পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় গ্রেফতার ৪ তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনের পর তাঁর ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডলের উপর বন্দুক নিয়ে হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। সূত্রের খবর, ধৃতরা তৃণমূল কর্মী। অভিযোগ, বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় শুভেন্দু ঘনিষ্ঠের। এমনকী বন্দুক মাথায় ঠেকিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল, বৃহস্পতিবার এই বিষয়ে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডল (Prasenjit Mandal)। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পাঁশকুড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডল। এর আগে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন তিনি। সম্প্রতি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছিল। তাঁর তদন্ত চলছে। একমাস পেরোতে না পেরোতেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর ফের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গ্রেফতার হওয়া চার তৃণমূল নেতার নাম পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন- গুরুপদ মুন্সী, কামাল হাসান, ভিম সেতুয়া, জাহিরুল ইসলাম। ধৃতদের আজ, শুক্রবার তমলুক আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে পেতে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। কেন ধৃত তৃণমূল নেতারা ওই শুভেন্দু ঘনিষ্ঠের উপর হামলা চালাল তার কারণ জানতে তদন্ত শুরু করছে পুলিশ। এর পিছনে রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর