হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: পরিত্যক্ত একটি বাগানবাড়ির শৌচালয় থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাড়োয়ায়। মুকুন্দপুর পায়রাগাছা সংলগ্ন এলাকায় শৌচালয়ে বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়েই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে হাড়োয়া থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার কয়েকজন স্থানীয় বাসিন্দা পরিত্যক্ত ওই বাগানবাড়ির শৌচালয়ের ভিতরে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা সেগুলিকে বোমা বলে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর পাঠানো হয়। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে। এরপরেই নিরাপত্তার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু কী কারণে ওই বোমাগুলো মজুত করা হয়েছিল, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিত্যক্ত শৌচালয়ে কীভাবে বোমাগুলো এসেছে, সেই বিষয়ে জানতে পুলিশের নজর রয়েছে সিসিটিভি ক্যামেরাতে।

এলাকার কোথায় কোথায় সিসিটিভি রয়েছে, তার খোঁজ করা হচ্ছে। পুলিশের ধারণা, রাতের অন্ধকারে ওই বোমা রেখে গিয়েছে দুষ্কৃতীরা। তাদের হদিশ পেতে এলাকার সকল সিসিটিভি খতিয়ে দেখা হবে। পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলা হবে। কেউ ওই এলাকায় সন্দেহজনক কিছু দেখেছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রসঙ্গে  ভোট পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ সামনে আসছে। তার মধ্যেই হাড়োয়ার নতুন করে এই বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য মোতায়েন রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

হুগলির বলাগড়ে তালশাঁসের শতাব্দী প্রাচীন মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী