ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির পর পরিবহণ সচিবকে চিঠি দিল সিটি সাবার্বান বাস সার্ভিস সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক টিটো সাহা চিঠিতে উল্লেখ করেছেন,বাস ভাড়া সর্বশেষ ২০১৮ সালে সংশোধন করা হয়েছে। যখন ডিজেলের দাম প্রতি লিটার ৬৮ টাকা ছিল। বর্তমানে ২০২৬ সালে দাড়িয়ে সেই ডিজেলের দাম বেড়ে প্রতি লিটার ৯২.০৪ টাকা হয়েছে। ফলে জ্বালানির দাম ৩৫% বৃদ্ধি সত্বেও রাজ্য সরকারের কাছে বহুবার আবেদন করেও আজ পর্যন্ত বাসের ভাড়া বৃদ্ধি হয়নি। অথচ বিগত সরকারের আমলে ২০২০এবং ২০২১ সালে ভাড়া বৃদ্ধি করার জন্য দুটি কমিটি গঠন করা হয়। কিন্তু অজানা কারণে কমিটিগুলোর প্রতিবেদন আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি বলে জানান সংগঠনের তরফে টিটো সাহা(Tito Saah)।

তিনি রাজ্যের পরিবহণ সচিবকে(Transport Secretary) চিঠিতে লিখেছেন যে, গণ পরিবহণ বর্তমানে সংকটজনক  অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জ্বালানি থেকে নিয়ে যন্ত্রাংশ, বীমা কর্মচারীদের বেতন এবং বিধিবদ্ধ অর্থ প্রদান সহ পরিচালন ব্যয় বহুগুণ বেড়েছে। এই পরিস্থিতিতে লাভজনক ভাবে বাস চালানো মালিকদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাঁর দাবি, যদি এই অবস্থা চলতে থাকলে রাস্তা থেকে বাস(Bus) উধাও হয়ে যাবে। তিনি পরিবহণ সচিবের কাছে আবেদন পত্রে লেখেন যে,অত্যন্ত নামমাত্র ভাড়ায় সর্বাধিক সংখ্যক যাত্রীকে পরিষেবা প্রদান করে থাকে বাস মালিকরা।

তার জন্য লক্ষ লক্ষ শ্রমিক এবং হাজার হাজার বাস মালিকদের জীবনজীবিকা সরাসরি গণপরিবহণের উপরে নির্ভরশীল। যা পশ্চিমবঙ্গের মানুষের জীবনরেখা। তাই সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদকের রাজ্যের পরিবহণ সচিবের কাছে আবেদন যথাযথ সহানুভূতির সাথে বাসের ভাড়া বৃদ্ধি করার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। গণ পরিবহণকে এই অস্তিত্বের সংকট থেকে বাঁচাতে আর বিলম্ব না করে ভাড়া বৃদ্ধি করা হোক। ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে দ্রুত বাস্তবায়ন করা হোক বলে দাবি জানিয়েছেন, সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা।

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে