ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজার থেকে ধনেপাতা কিনে আনার পর বেশিরভাগ মানুষই পাতা রেখে ডাঁটা ফেলে দেন। কিন্তু জানেন কি, ধনেপাতার ডাঁটাতেই লুকিয়ে থাকে আরও বেশি ঘন সুগন্ধ ও স্বাদ? শুধু তাই নয়, এই ডাঁটা নানা ধরনের রান্নায় ব্যবহার করলে খাবারের স্বাদ কয়েকগুণ বেড়ে যেতে পারে। তাই এবার থেকে ধনেপাতার ডাঁটা ফেলার আগে জেনে নিন এর দারুণ কিছু ব্যবহার।

ধনেপাতার ডাঁটা কুচি করে পেঁয়াজ, আদা-রসুনের সঙ্গে ভেজে নিলে তরকারি, চিকেন বা ডালের গ্রেভিতে অন্যরকম সুগন্ধ আসে। পাতার তুলনায় ডাঁটার স্বাদ আরও তীব্র হওয়ায় রান্না হয় বেশি সুস্বাদু । শুধু পাতা নয়, ডাঁটা দিয়েও তৈরি করা যায় সুস্বাদু ধনেপাতার চাটনি । ধনেপাতার ডাঁটার সঙ্গে কাঁচালঙ্কা, রসুন, লেবুর রস ও সামান্য লবণ ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ঝটপট চাটনি। সবজির স্যুপ, চিকেন স্টক বা ডালের স্যুপে ধনেপাতার ডাঁটা দিয়ে ফুটিয়ে নিলে বাড়ে প্রাকৃতিক সুগন্ধ। পরে চাইলে ডাঁটা ছেঁকে ফেলে দিতে পারেন। ধনেপাতার ডাঁটা দই, পুদিনা, রসুন বা মেয়োনিজের সঙ্গে ব্লেন্ড করে তৈরি করতে পারেন সুস্বাদু ডিপ। স্ন্যাকস, চিপস কিংবা স্যান্ডউইচের সঙ্গে এটি দারুণ মানিয়ে যায়। চিকেন, মাছ বা পনির ম্যারিনেট করার সময় ধনেপাতার ডাঁটা বেটে মশলার সঙ্গে মিশিয়ে নিন। এতে রান্নায় আসে সতেজ গন্ধ এবং স্বাদ আরও সমৃদ্ধ হয়।

ধনেপাতার ডাঁটাও খাওয়ার উপযোগী এবং এতে সুগন্ধি উপাদান, ভিটামিন ও খনিজ রয়েছে। রান্নায় এটি ব্যবহার করলে যেমন খাবারের স্বাদ বাড়ে, তেমনই খাদ্যের অপচয়ও কমে। তাই পরের বার ধনেপাতা কিনলে শুধু পাতা নয়, ডাঁটাও কাজে লাগান।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই