আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার নিয়ম আরও কঠোর হতে পারে। আবেদনকারীকে আর্থিক সক্ষমতা যাচাই করতে আগাম সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার বন্ড নেওয়ার একটি প্রস্তাব নিয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন। এই উদ্যোগ কার্যকর হলে বিশেষ করে কম আয়ের দেশগুলোর বহু আবেদনকারীর জন্য আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আরও কঠিন হয়ে উঠতে পারে।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা গিয়েছে, অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আনতে মার্কিন বিদেশ মন্ত্রক নতুন একটি প্রস্তাব পর্যালোচনা করছে। সেই প্রস্তাব অনুযায়ী, গ্রিন কার্ড বা স্থায়ী অভিবাসী ভিসার আবেদনকারীদের কাছ থেকে বিপুল অঙ্কের একটি বন্ড নেওয়া হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে পরিকল্পনার সঙ্গে যুক্ত একাধিক সূত্রে বলা হয়েছে, কিছু কর্মকর্তা এই বন্ডের পরিমাণ এক লাখ মার্কিন ডলার নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। তবে আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী এই অর্থের পরিমাণ কম বা বেশি হতে পারে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে সীমিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করার কথা ভাবছে মার্কিন প্রশাসন। প্রস্তাব কার্যকর হলে আবেদনকারীকে আগাম বন্ডের টাকা জমা রাখতে হবে। পরে তিনি আমেরিকার নাগরিকত্ব অর্জন করলে সেই টাকা ফেরত দেওয়া হবে। তবে নাগরিকত্ব পেতে সাধারণত কয়েক বছর সময় লাগতে পারে।

আরও পড়ুন: হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

প্রশাসনের দাবি, এই বন্ড সরকারের জন্য একটি আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। গ্রিন কার্ড আছে এমন কেউ যদি আমেরিকা গিয়ে নিজের আর্থিক ব্যয় বহন করতে সক্ষম না হন, সে ক্ষেত্রে এটি কাজে লাগানো হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পরিকল্পনার মূল লক্ষ্য কম আয়ের দেশগুলোর আবেদনকারীদের সংখ্যা কমিয়ে আনা। কারণ উন্নত জীবনের আশায় আমেরিকায় যেতে ইচ্ছুক অনেকের পক্ষেই এককালীন এত বড় অঙ্কের টাকা জামানত হিসেবে জমা দেওয়া বাস্তবে সম্ভব হবে না। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের ধারাবাহিকতায় এই প্রস্তাব সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৭৫টি নির্দিষ্ট দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। জাতীয়তার ভিত্তিতে নেওয়া সেই সিদ্ধান্ত এখনও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে। 

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের