হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা-ইরানের যুদ্ধে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এই আবহে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে হরমুজ প্রণালি পার করা তেলবাহী জাহাজগুলি। সেই হামলাতেই মৃত্যু হয়েছে একাধিক ভারতীয় নাবিকের। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের জেরে এবার বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। উপসাগরীয় অঞ্চলের অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ না করার নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (DGMA)। জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

উপসাগরীয় অঞ্চলের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডিজিএমএ এই নির্দেশিকা  জারি করেছে।   জাহাজ মালিক এবং জাহাজ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলিতে ভারতীয় নাবিকদের নিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।   গত তিন দিনে মধ্যপ্রাচ্যের জলসীমায় জাহাজে হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিএমএ  জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হরমুজ ও তার আশপাশের জলসীমায় একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। বিশেষ করে Mombasa B, Al Bahyah, GFS Galaxy, MT WEDYAN এবং AL REKAYYAT-এর মতো জাহাজে হামলার ঘটনায় নাবিকদের নিরাপত্তার ঝুঁকি অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় নাবিকদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।  

নির্দেশিকায় বেশ  কিছু গুরুত্বপূর্ণ  রূপরেখাও দেওয়া হয়েছে। সেগুলি হল… 

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিকদের মোতায়েনের উপর নিষেধাজ্ঞা থাকবে।   

পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং পার্শ্ববর্তী জলসীমায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে।

সমস্ত ধরনের  নিরাপত্তা   ক্রমাগত পর্যবেক্ষণ করা হবে এবং আইএসপিএস কোড (জাহাজ ও বন্দর সুবিধার নিরাপত্তার জন্য আন্তর্জাতিক কোড) কঠোরভাবে প্রয়োগ করা হবে।

যেকোনো জরুরি অবস্থার ক্ষেত্রে, আইএফসি-আইওআর (ইনফরমেশন ফিউশন সেন্টার) এবং ডিজি কমিউনিকেশন সেন্টার (এমএমডিএসি)-এর মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা   প্রদান করা হবে। 

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি। বিশ্বে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং জ্বালানি এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সংঘাত বা হামলার ঘটনা শুধু নৌপরিবহণ নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে