নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বোর্ড পরীক্ষার আগে পড়ুয়াদের উপর আর বাড়তি চাপ নয়। নবম শ্রেণি থেকে তৃতীয় ভাষা চালু না করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। আদালতের মতে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতির ঠিক আগে নতুন ভাষা শেখানো পড়ুয়াদের উপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। তাই তৃতীয় ভাষা শেখাতে হলে তা ষষ্ঠ শ্রেণি থেকেই শুরু করা উচিত বলে মত শীর্ষ আদালতের।

বিচারপতি বি ভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে এ দিন তামিলনাড়ু সরকারের দায়ের করা একটি মামলার শুনানি চলছিল। রাজ্যের প্রতিটি জেলায় জওহর নবোদয় বিদ্যালয় গড়ে তোলার বিষয়ে মাদ্রাজ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে তামিলনাড়ু সরকার। সেই মামলার শুনানিতেই উঠে আসে সিবিএসই-র তিন ভাষার প্রসঙ্গ। তামিলনাড়ুর পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, নবোদয় বিদ্যালয়ে তিন ভাষা নীতি চালু থাকাই তাদের আপত্তির মূল কারণ। জবাবে বিচারপতি নাগরত্ন স্পষ্ট করে দেন, তিন ভাষা নীতিতে কোথাও হিন্দিকে বাধ্যতামূলক করা হয়নি। রাজ্যের ভাষা ও ইংরেজির পাশাপাশি যে কোনও একটি ভাষা তৃতীয় ভাষা হিসেবে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। শুনানির সময় একটি স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী আদালতকে জানান, জাতীয় শিক্ষানীতিতেও স্পষ্ট বলা হয়েছে, কোনও ভাষা কোনও রাজ্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না। সেই প্রসঙ্গে বিচারপতি প্রশ্ন তোলেন, হিন্দির বদলে সংস্কৃত হলে আপত্তি কোথায়? এরপর তামিলনাড়ুর আইনজীবী জানান, তৃতীয় ভাষা বাধ্যতামূলক হয় নবম শ্রেণি থেকে। এই বক্তব্যের পরই বিচারপতি নাগরত্ন বলেন, ‘নবম শ্রেণি থেকেই বোর্ড পরীক্ষার প্রস্তুতির চাপ শুরু হয়। সেই সময় নতুন ভাষা শেখানো একেবারেই উচিত নয়। তৃতীয় ভাষা শেখাতে হলে ষষ্ঠ শ্রেণি থেকেই শুরু করুন।’

আরও পড়ুনঃ ‘ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন’, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন বিচারপতি। তিনি জানান, তাঁদের সময়ে মধ্যম শ্রেণি থেকেই তৃতীয় ভাষা শেখানো হত। ফলে বোর্ড পরীক্ষার আগে বাড়তি চাপ তৈরি হয়নি। আজকের পড়ুয়াদের উপর প্রতিযোগিতার চাপ আরও বেশি বলেও মন্তব্য করেন তিনি।শুনানিতে কেন্দ্রের উদ্দেশেও গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি নাগরত্ন বলেন, ‘সিবিএসই, আইসিএসই বা রাজ্য বোর্ড  কোনও ক্ষেত্রেই নবম শ্রেণি থেকে তৃতীয় ভাষা চালু করবেন না। অষ্টম শ্রেণির শেষ থেকেই বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যায়।’ তবে আদালত স্পষ্ট করেছে, এই মামলার মূল বিষয় জওহর নবোদয় বিদ্যালয় স্থাপন। কেন্দ্র ও তামিলনাড়ু সরকারের মধ্যে সেই বিষয়ে এখনও আলোচনা চলছে। আলোচনা ব্যর্থ হলে তবেই মামলার মূল প্রশ্নে আদালত বিস্তারিত শুনানি করবে।

জল্পনায় সিলমোহর, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে