ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাওয়ার শেষে মিষ্টি কিছু না হলে যেন জমেই না! আর বাড়িতেই যদি খুব কম উপকরণে রেস্তরাঁর মতো নরম, মোলায়েম এগ পুডিং তৈরি করা যায়, তাহলে তো কথাই নেই। দুধ, ডিম আর চিনি এই কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডেজার্ট। প্রোটিন, ভিটামিন ও স্বাস্থ্যকর ফ্যাট বা চর্বিতে ভরপুর ‘ডিমের পুডিং’ স্বাদ ও স্বাস্থ্যের এক চমৎকার মেলবন্ধন । 

উপকরণ

ডিম (৪টি), ফুল-ফ্যাট দুধ (৫০০ মিলি), চিনি (১/২ কাপ), ভ্যানিলা এসেন্স (১ চা চামচ), ক্যারামেলের জন্য চিনি (৪ টেবিল চামচ), জল (২ টেবিল চামচ)।

পদ্ধতি

প্রথমে একটি পুডিং মোল্ড বা স্টিলের বাটিতে ক্যারামেল তৈরি করুন। চিনি ও জল একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে গলিয়ে সোনালি রং হলে পাত্রে ছড়িয়ে দিন। ঠান্ডা হতে দিন। এবার দুধ হালকা গরম করে তাতে চিনি মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে তার সঙ্গে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। এরপর ধীরে ধীরে দুধের মিশ্রণ ডিমের মধ্যে মেশান। মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে পুডিং আরও মসৃণ হবে।এবার এই মিশ্রণ ক্যারামেল দেওয়া পাত্রে ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল বা ঢাকনা দিয়ে ভালভাবে ঢেকে দিন। একটি বড় পাত্রে স্ট্যান্ড বসিয়ে তাতে জল গরম করুন। পাত্রটি বসিয়ে ঢেকে মাঝারি আঁচে ৩০ থেকে ৪০ মিনিট স্টিম করুন। চাইলে ওভেনেও বেক করতে পারেন। পুডিং তৈরি হয়েছে কি না দেখতে একটি টুথপিক ঢুকিয়ে দেখুন। পরিষ্কার বেরিয়ে এলে বুঝবেন পুডিং তৈরি। সম্পূর্ণ ঠান্ডা করে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর প্লেটে উল্টে পরিবেশন করুন।

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়