আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হার্দিক পান্ডিয়া? সোশ্যাল মিডিয়ায় এমনই এক গুঞ্জন হঠাৎ করে ঝড় তুলেছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। সূত্রের খবর, আইপিএলের মাঝেই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক নাকি তাঁর বর্তমান সঙ্গী মাহিকা শর্মাকে বিয়ে করতে চলেছেন। তবে এই খবরের সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন।

ভাইরাল পোস্টে বলা হচ্ছে, আগামী ২২ মে রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে হার্দিক ও মাহিকার বিয়ের অনুষ্ঠান হবে। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনেক ভক্ত এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে আবার খবরটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ, এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়া বা মাহিকা শর্মা কেউই এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। তাঁদের পরিবারের তরফেও এমন কিছু জানানো হয়নি। তবে যে অ্যাকাউন্ট থেকে এটি জানানো হয়েছে সেটি ফ্যান অ্যাকাউন্ট বলে জানা গিয়েছে। এমন অ্যাকাউন্টগুলি প্রায়শই রিচ ও ভাইরাল হওয়ার জন্য ভুয়ো খবর পোস্ট করে থাকে।

আরও পড়ুন: মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

হার্দিকের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২০ সালে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। যদিও ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়, তবুও সন্তানের দায়িত্ব দুজনেই সমানভাবে পালন করছেন। বর্তমানে মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্ক নিয়ে নানা জল্পনা থাকলেও বিয়ের খবরটি এখনও নিশ্চিত নয়। তাই সঠিক ঘোষণা না হওয়া পর্যন্ত এই খবরকে নিছকই গুজব হিসেবেই দেখছেন অধিকাংশ অনুরাগী।

পুরুলিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে কালিয়াচকে গ্রেফতার তৃণমূল নেতা

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি সেনা প্রধানের

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক, নামল জনতার ঢল

হাসনাবাদে হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা শুরু, আনা হয়েছে বুলডোজার

লাগবে না তেল-মশলা, কীভাবে বাড়িতে বানাবেন রাজ কচুরি?

মুক্তির পর আলোচনায় ‘আখরি সাওয়াল’, সঞ্জয় দত্ত–নামাশি চক্রবর্তীর পারফরম্যান্সে উঠছে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন পাক পেসার, কেমন আছেন?

টানা আন্দোলনে দিশম আদিবাসী গাঁওতা, ধর্না মঞ্চে পৌঁছে সমাধানের আশ্বাস মন্ত্রী ক্ষুদিরামের

আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়