আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি, আমতা: আবাসের ঘর পাইয়ে দেওয়া ও ১০০ দিনের কাজ দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আমতায়। এই অভিযোগে রবিবার কাশমূলী পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। 

আমতার ২ নম্বর ব্লকের তৃণমূল পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, ১০০ দিনের কাজ ও আবাসের বাড়ি দেওয়ার নাম করে টাকা তুলেছেন। অঞ্জলি দলুইয়ের স্বামী তরুণ দলুইও তৃণমূল নেতা। এলাকায় তাঁর প্রভাব রয়েছে। স্থানীয়দের জবকার্ডও নিজের কাছে রেখে দিয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরে সেই জবকার্ড ফেরৎ চাইছিলেন স্থানীয়রা।

অভিযোগ, জবকার্ড ফেরৎ দেওয়ার জন্য টাকা দাবি করেছিলেন তরুণ দলুই।  এর আগেও আবাসের ঘর ও ১০০ দিনের কাজ দেওয়ার জন্য মোটা টাকা দাবি করেছিলেন পঞ্চায়েত প্রধানের স্বামী। অনেকের কাছ থেকে মোটা টাকাও নিয়েছেন বলে জানা গিয়েছে। কয়েকদিন ধরে জবকার্ড ফেরৎ চেয়ে না পেয়ে, রবিবার স্থানীয়রা চড়াও হন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে। রীতিমতো ইট-পাথর ছুঁড়তে থাকেন তাঁরা। ঠুকে ঠুকে কোলাপসিবল গেট ও এসি ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আবাসের ঘর দেওয়ার নামে ১৫ হাজার টাকা এবং ১০০ দিনের কাজ দেওয়ার নাম করে ৩ থেকে ৪ হাজার করে টাকা দাবি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই ও তাঁর স্বামী তরুণ দলুইয়ের বিরুদ্ধে ক্ষোভ জমছিল। রবিবার সেই ক্ষোভেরই বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। 

কাটোয়ায় ২১ বছর বয়সী কলেজ পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

তিলক ভার্মার সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী শ্রীলীলা? চর্চায় উত্তাল নেটপাড়া

গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান! গ্যাসের বদলে গলগল করে যা বেরল…

‘উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে বাংলা,’ বুলডোজার নিয়ে মিছিল করে বললেন বিজেপি বিধায়ক

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?