ছেঁড়া পোশাক, উসকোখুসকো চুল! শোবিজের গ্ল্যামার দুনিয়া হারিয়ে আজ ভিক্ষুক এই মহিলা

এবার এই তালিকায় নাম উঠল, শিলা নামে একজন মহিলার। যাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তিনি নিজেই করেছেন, একসময় চলচ্চিত্রে কাজ করতেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র জীবন বড়ই আজব। এখানে কখন যে কার ভাগ্য ঘুরবে তা বলা দায়! একবার খ্যাতি পেলে চট জলদি সে কোটিপতি। কিন্তু লাইমলাইট থেকে দূরে সরে গেলেই বিপত্তি! এমনভাবেই অন্ধকারে হারিয়ে গিয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রী। বলিউডে এমন অনেক উদাহরণ রয়েছে। বলা চলে, চলচ্চিত্র মহলে খ্যাতি পেলে একজন সাধারণ মানুষও বিশেষ হয়ে ওঠেন, আবার একজন বিশেষ মানুষও সাধারণ মানুষ হয়ে ওঠেন। অনেক চলচ্চিত্র তারকা বর্তমানে কাজের অভাবে সাদামাটা জীবন কাটাচ্ছেন। আবার অনেকে রাস্তায় ভিক্ষা করেও জীবন কাটাচ্ছেন। এবার এই তালিকায় নাম উঠল, শিলা নামে একজন মহিলার। যাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তিনি নিজেই জানিয়েছেন, একসময় চলচ্চিত্রে কাজ করতেন তিনি। কিন্তু কিছুদিন আগে পর্যন্তও তাঁকে লোকে পাগল বলেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই ভিক্ষুক মহিলা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন।

ভিডিওটি তনুজ মিশ্র নামক এক ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভাইরাল হয়েছিল। যেখানে ওই মহিলাকে রাস্তায় ভিক্ষা করতে দেখা গিয়েছে। তাঁর পরনে ছেঁড়া পোশাক, এলোমেলো চুল। গায়ের গড়নও শ্যামবর্ণ, নোংরা। ভিডিওতে করুণ চেহারার ওই মহিলাকে বলতে শোনা গিয়েছে, তিনি একসময় চলচ্চিত্রে কাজ করতেন, তাঁর নাম শিলা। এখন তিনি একজন অনাথ। বাড়িতে কেউ নেই। তাঁর থাকার কোনও জায়গা নেই। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি মরে যেতে চান।’ রাস্তায় তাঁর পোশাক এবং চেহারার করুণ পরিণতির কারণে সকলেই তাঁকে পাগলি বলতেন। যদিও এই মুহূর্তে তাঁর জীবন পাল্টে গিয়েছে। কারণ ভিডিওটি অনেকদিন আগের।

 

 

View this post on Instagram

 

A post shared by TARUN MISHRA (@tarun.mishra17)

ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পুলিশের সাহায্যে তাঁকে একটি অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়েছে। যার ফলে তাঁর জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছে। তাঁর চুলও ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে। তিনি এখন পরিষ্কার-পরিচ্ছন্নভাবে থাকছেন। ভাল পোশাক পরছেন। শুধু তাই নয়, তাঁকে অভিনেত্রী শিল্পা শিন্ডে কাজও দিয়েছেন। তাঁকে একটি কন্টেন্টে শিল্পার সঙ্গে নাচতে দেখা গিয়েছে। কন্টেন্টটি ভাইরাল হওয়ার পর অনেকেই শিল্পার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, শিল্পার মতো দয়ালু আর কেউ নেই। অসহায়দের কীভাবে সাহায্য করতে হয়, আপনাদের কাছ থেকে শেখা উচিত। বর্তমানে শিল্পা শিন্ডের সঙ্গে তাঁর নাচ ভাইরাল হওয়ার শিলা অনেক প্রশংসা কুড়োচ্ছেন।

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

নারকেল কাটার ফাঁকে আপন মনে গান গেয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেললেন যুবক

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

কাটোয়ায় ২১ বছর বয়সী কলেজ পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪