‘উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে বাংলা,’ বুলডোজার নিয়ে মিছিল করে বললেন বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারে ছুটির দিনে রাস্তায় আচমকাই বুলডোজার! আর তাতে উঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিচ্ছেন বিজেপি কর্মীরা। এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়ার ওন্দায়। আজ, রবিবার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা অভিনন্দন যাত্রা বের করেন। সদ্য সমাপ্ত বাংলার বিধানসভা নির্বাচনে ওন্দা থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। আর সেই জয় উদযাপন ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাতেই এদিন বুলডোজার নিয়ে মিছিল করেন বিজেপি বিধায়ক। সঙ্গে তিনি বার্তা দেন, ‘উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে এই পশ্চিমবঙ্গ।’ অর্থাৎ ওই দুই বিজেপি শাসিত রাজ্যে অনিয়ম দমনে যেভাবে কঠোর পদক্ষেপ নেয় বিজেপি সরকার, তেমনই এক দৃশ্য দেখা যাবে বাংলাতেও।

আরও পডুন: পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

বেআইনি নির্মাণ থেকে শুরু করে জবরদখল করে থাকা হকারদের সরাতে বুলডোজার অভিযান চালাচ্ছে রাজ্য সরকার। আগামী দিনে রাজ্যে অনিয়ম দেখলেই বুলডোজারই হবে ওষুধ। এদিন অভিনন্দন যাত্রায় বেরিয়ে এমনই ইঙ্গিত দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বুলডোজারে চেপে তিনি গোগড়া থেকে ওন্দা বাজার পর্যন্ত মিছিল করেন। ভিড়ে ঠাসা কর্মীদের নিয়ে চলে বিজেপির অভিনন্দন যাত্রা। সেই মিছিল থেকেই বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, ‘বাংলাতেও আগামী দিনে বুলডোজার চলবে। সেই বার্তাই দিয়েছি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মাদের মতোই শাসন চলবে বাংলায়। উত্তরপ্রদেশ ও অসমের মডেল বাংলার ক্ষেত্রে প্রয়োগ করা হবে। এর সঙ্গে আমি ওন্দাবাসীকে শুভেচ্ছা জানাই। বিপুল ভোটে আমাকে জয়ী করার জন্য।’

একুশের পর ২৬-এর বিধানসভা নির্বাচনেও ওন্দা থেকে জয়ী হয়েছেন অমরনাথ শাখা। তবে শুধুই ওন্দা নয়, বাঁকুড়া জেলাতেও বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া ঝড়ে বাঁকুড়ায় দাগ কাটতে ব্যর্থ হয়েছে তৃণমূল। অপরদিকে বীরভূমের দুবরাজপুরে বিজেপির পক্ষ থেকে আজ, রবিবার অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। এই অভিনন্দন যাত্রাটি হয় পাহাড়েশ্বর শিব মন্দির থেকে রঞ্জন বাজার পর্যন্ত। এই মিছিলেও আনা হয়েছিল বুলডোজার। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা, বিজেপির দুবরাজপুর শহর মণ্ডলের সভাপতি দেবজ্যোতি সিং, দুবরাজপুরে ব্লক মণ্ডলের সভাপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক কর্মী সমর্থক।

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

নারকেল কাটার ফাঁকে আপন মনে গান গেয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেললেন যুবক

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের