বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যে সরকার বদলেছে।সেই সাথে বদলেছে বারাসত থানার পুলিশ। রবিবার ছুটির দিন বারাসত থানার আইসি সৌম্য দে(IC Soumya Dey) নিজে হাতে ঝাঁটা তুলে নিয়ে থানার আবর্জনা পরিষ্কার করলেন। রবিবার সকাল থেকেই থানার ভেতরে জঞ্জাল পরিষ্কার(Clearing Garbage) এর কাজ দায়িত্ব নিয়ে নিজে শুরু করেন। দুর্ঘটনা এবং অন্যান্য অপরাধে মোটরসাইকেল ও গাড়ি জমা থাকে থানার সামনে ।সেগুলো ওখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। থানার সামনের বাগানে গাছের পাতা সহ সব মিলিয়ে আবর্জনার জঞ্জাল থানার সামনে ছিল এতদিন। রবিবার সব নিজে হাতে পরিষ্কার করেন থানার আইসি। নিজের হাতে ঝাঁটা(Boom) দিয়ে সমস্ত ময়লা পরিষ্কার করেন। তার সঙ্গে সহযোগিতায় হাত বাড়ান থানার অন্যান্য অফিসার থেকে কনস্টেবল, হোমগার্ড সকলে। ঝাড়ু দিয়ে সমস্ত নোংরা পরিষ্কার করার পাশাপাশি জল দিয়ে থানা চত্বরকে ধোয়ানো হয়। ব্লিচিং পাউডার ছড়ানো হয় সর্বত্র।

এই কাজ কেন করছেন, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আইসি জানান, ‘এই থানা আমাদের। এই থানা চত্বরকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার। একজন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করছেন।’ থানার আইসি নিজে ঝাড়ু হাতে জঞ্জাল সাফাই করছেন এইরকম খবর ছড়িয়ে পড়তে বারাসতের সাধারণ মানুষ সাধুবাদ জানান এই উদ্যোগকে। পুলিশ অফিসারের পাশাপাশি একজন নাগরিক হিসেবে সঠিক দায়িত্ব পালন করায় সকলেই বারাসত থানার বর্তমান আইসির এই কাজের প্রশংসা করেছেন।

বিভিন্ন থানার সামনে বিভিন্ন দুর্ঘটনা সহ একাধিক অপরাধের ঘটনায় যে গাড়ি ও মোটরসাইকেল গুলি আটক হয় সেগুলি অনেকদিন ধরে পড়ে থাকার ফলে সেই গাড়িগুলিতে জঞ্জাল জমে মশার আঁতুর ঘর তৈরি হয় বৃষ্টির জল থেকে। অনেক সময় থানার ভেতরে ব্যারাকে থাকা পুলিশকর্মীদের ডেঙ্গুতে আক্রান্ত হতেও দেখা যায়। বারাসত থানার বর্তমান আই সি যেভাবে এই জঞ্জাল হটাতে উদ্যোগ নিয়েছেন, সেই একই উদ্যোগ বাকি থানাগুলি যদি নেয় তাহলে বর্ষার আগে ডেঙ্গু দমনে বড় পদক্ষেপ হবে বলে মনে করছেন পরিবেশবিদরা।

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

ইনইনস্টাগ্রামে চাহাল-মাহভাশের দূরত্ব! বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরজে

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও