বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ কেন করেছিলেন মাহভাশ?

এদিকে মাস কয়েক আগে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন চাহাল-মহাভাশ। সেই নিয়েও ভক্তদের চিন্তার শেষ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজে মাহভাশের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন যুজবেন্দ্র চাহাল, মডেল-অভিনেত্রী ধনশ্রী বর্মাকে ডিভোর্সের পরেই তাঁদের প্রেম আরও গভীর হয়েছে। যদিও ধনশ্রীকে ডিভোর্সের আগে থেকেই মাহভাশের সঙ্গে প্রায়শই দেখা যেত চহলকে। এমনকী তাঁদের দুজনের বিয়ে নিয়েও গুঞ্জন উঠেছিল। যদিও দুজনেই বারবার তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা উড়িয়ে দিয়েছেন। এবং কেবলই বন্ধু বলে দাবি করেছেন। কিন্তু জল্পনার মধ্যে তাঁদের একসঙ্গে একাধিকবার জনসমক্ষে দেখা গিয়েছে। এদিকে মাস কয়েক আগে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন চাহাল-মহাভাশ। সেই নিয়েও ভক্তদের চিন্তার শেষ নেই। নতুন জল্পনা, তবে কী সম্পর্ক ভেঙে গেল তাঁদের? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন মাহভাশ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আরজে মহাভাশ বলেছেন, ‘মানুষের ছোটখাটো বিষয় নিয়ে হইচই করার অভ্যাস আছে। একটি ছোটখাটো জিনিসকে এমনভাবে ব্যাখ্যা করা হয়, যেন কত বড় ঘটনা ঘটে গিয়েছে। দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে, তাঁরা একে অপরকে ফলো-আনফলো করে, আর ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যায়। যে বন্ধুত্বে স্বচ্ছন্দে সব ধরনের কথা বলা যায়, সেখানে কোনও মান-অভিমান পুষে রাখা উচিত নয়। ওর সবসময় ভাল চাই আমি।’ তাহলে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল? এই বিষয়ে বেতার সঞ্চালিকা স্পষ্ট করে বলেন, ‘যুজবেন্দ্র চাহালের সঙ্গে কখনই আমার প্রেমের সম্পর্ক ছিল না। বরং জীবনের কঠিন পর্যায়ে সে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে ছিলেন। তেমনি ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সময়েও আমি তাঁর পাশে ছিলাম। তখন চাহালের প্রকৃত সমর্থনের প্রয়োজন ছিল। তাই আমি তাঁকে আইপিএলের দিকে মনোযোগ দেওয়ার জন্যে উৎসাহ দিয়েছি। আমরা এখনও বন্ধু আছি। থাকবো। যখনই চহলের কোনও সমস্যা হবে, আমি নির্ভয়ে তাঁকে সমর্থন করে যাব।’

ধনশ্রীর সঙ্গে চহলের বিবাহবিচ্ছেদের সময়ে এমনটাও গুঞ্জন উঠেছিল যে, মহাভাশের সঙ্গে প্রেমের কারণেই ক্রিকেটারের ঘর ভাঙছে। আসলে আইপিএল ২০২৫ মরসুমের সময় মাহভাশকে যুজবেন্দ্র চাহালের দল পাঞ্জাব কিংসের প্রায় প্রতিটি ম্যাচেই উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। তিনি শুধু গ্যালারিতেই উপস্থিত ছিলেন না, বরং অন্য খেলোয়াড়দের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন, যা চাহালের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের গুজবকে আরও উস্কে দিয়েছিল।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…