‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ফলতা বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ পুনর্নির্বাচনের প্রচারে এসে প্রধান বিরোধী দলকে ব্যাপক খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। একদিন আগে এসেই প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেছিলেন। এবার অলআউট খেললেন শমীক ভট্টাচার্য। আজ, রবিবার ফলতার মাটি থেকে তৃণমূল দলটা উঠে যাবে বলেও হুঙ্কার ছাড়লেন তিনি। আজ তাঁর বক্তৃতার শুরু থেকেই বাংলা জয়ের আত্মবিশ্বাসী ছাপ ছিল। তৃণমূলকে ‘অতীত’ করে নতুন জমানায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার আশ্বাস দিলেন শমীক।

এদিকে তৃণমূলের ‘দুর্গ’ হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনাতেও এবার থাবা বসিয়েছে গেরুয়া শিবির। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ফলতায় দাঁড়িয়ে শমীকবাবু বলেন, ‘আগের সরকারের আমলে নেতা, মন্ত্রী আর পুলিশ–প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ওই প্রতিকূলতার মধ্যেও ডায়মন্ডহারবারে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন বিজেপি কর্মীরা। আজ মানুষ তৃণমূলকে রাজনৈতিকভাবে নির্বাসিত করে দিয়েছে। একেন বাবুর মাথায় চুল গজালেও গজাতে পারে, তবু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না।’‌

অন্যদিকে নাম না করে ডায়মন্ডহারবারের সাংসদকে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। একেবাবে ব্যঙ্গ করে শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘‌এখানকার নেতা অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৪ তারিখ রাত ১২টার পর ডিজে বাজাবেন বলে। এখন তিনি কোথায়? এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে ঘরে হারমোনিয়াম বাজছে। তোমাকে আমরা মিস করছি, তুমি এসো। এরম করে না, একটু তো এসো।’‌ উল্লেখ্য, আরামবাগে মিতালি বাগের উপর হামলার অভিযোগে গাড়ির মাথায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘৪ তারিখ রাত ১২টার পর আমিও দেখে নেব, কার কোন দিল্লির বাবা কাকে বাঁচায়। রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজবে সেদিন।’

এছাড়া বিজেপির এই রাজ্যসভার সাংসদ একবারও নাম নেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তবে যা বলেছেন সবই ইঙ্গিতে। শমীক ভট্টাচার্যের কথায়, ‘‌মাননীয় বীরবাবু, তোমাকে আমরা খুব মিস করছি। একটু তো সামনে এসো, এভাবে লুকিয়ে থেকো না।’‌ এই কথাগুলি যে অভিষেককে উদ্দেশ্য করেই তেমনই মনে করছেন রাজনীতির নেতা–কর্মীরা। আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসকে প্রচারে দেখা যাচ্ছে না।

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি