অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। তাঁর কাছ থেকে এক রাউন্ড কার্তুজও পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। তাঁর কাছ থেকে এক রাউন্ড কার্তুজও পাওয়া গিয়েছে। রবিবার (১৭ মে) ধৃতকে হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পেশ করেছে পুলিশ। এবং আদালত তাঁকে পাঁচদিনের জন্যে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতের বাড়ি উত্তর চব্বিশ পরগনার নিমতা থানার অন্তর্গত নন্দননগর ঝিলপার ঠাকুরতলায়। নাম বাপি দাস। গতকাল সন্দেহজনকভাবে তাঁকে গাংনাপুর থানা এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল।

এরপর গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে তাঁকে আটক করে গাংনাপুর থানার পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি দেখে তাঁকে অবশেষে গ্রেফতার করে পুলিশ। এছাড়া তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে মজুত থাকা দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আজ তাঁকে রানাঘাট আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে গাংনাপুরে থানা এলাকায় ঘোরাঘুরি করছিল। গতকাল গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। তবে অভিযুক্ত ব্যক্তি কী কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে গাংনাপুরে এসেছিলেন, কিংবা কোথা থেকে তিনি এই আগ্নেয়াস্ত্র পেয়েছেন সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রাজ্যে দুষ্কৃতী দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছিলেন, দুষ্কৃতীদের রেয়াত করা চলবে না। বোমা, আগ্নেয়াস্ত্র কোথায় আছে, তা খুঁজে বের করতে হবে। তারপর থেকেই ময়দানে নেমে পড়েছে পুলিশ। দিকে দিকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেফতার চলছে। রবিবার সকালে বাঁশদ্রোণী থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছে দুটি সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং চারটি কার্তুজ পাওয়া যায়। গোপন সূত্রে অভিযানে চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪