দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

ফের শোকের ছায়া তামিল ইন্ডাস্ট্রিতে! রবিবার (১৭ মে) তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের আদ্যার সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক কে রাজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শোকের ছায়া তামিল ইন্ডাস্ট্রিতে! রবিবার (১৭ মে) চেন্নাইয়ের আদিয়ার সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক কে রাজন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। বহু চলচ্চিত্র তারকা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জানা যায়,  এদিন সন্ধ্যায় তিনি একটি গাড়িতে চড়ে আদিয়ার নদীর ওপর ব্রিজের কাছে যান। গাড়ি থামাতে বলে তিনি আচমকা নদীতে ঝাঁপ দেন। কিন্তু কী কারণে এমন চরম পদক্ষেপ নিলেন রাজন, তা জানা যায়নি। পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন। ইতিমধ্যেই তাঁর দেহ নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

তামিল সিনেমার একজন প্রখ্যাত প্রযোজক ছিলেন রাজন। তিনি কয়েক দশক ধরে চলচ্চিত্র জগতের উল্লেখযোগ্য মুখ ছিলেন। বহুমুখী ব্যক্তিত্ব ছিলেন। তিনি তামিল ইন্ডাস্ট্রিতে একাধারে প্রযোজক, লেখক, পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ করেছেন। ১৯৮৩ সালে ‘ব্রহ্মচারীগাল’ প্রযোজনার মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছিলেন। এরপর তিনি ‘ডাবল্‌স’, ‘আভাল পাভাম’, এবং ‘নিনাইকোঠা নালিয়াই’-এর মতো চলচ্চিত্রেও কাজ করেছেন। খবরটি প্রকাশ্যে আসার পরপরই অভিনেত্রী ও রাজনীতিবিদ খুশবু সুন্দর ঘটনার শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভয়াবহ খবর। চলচ্চিত্র জগতের আমাদের প্রিয় সদস্য, প্রযোজক কে. রাজন স্যারের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর আত্মহত্যা দুঃখজনক। তিনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এবং স্পষ্ট কথা বলতে কখনও দ্বিধা করতেন না। খুবই মর্মান্তিক খবর। তাঁর আত্মা শান্তিতে থাকুক। ওম শান্তি।’

মৃত্যুকালে তিনি তাঁর পুত্র প্রভুকান্তকে রেখে গিয়েছেন, যিনি প্রথমে অভিনেতা হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন এবং পরে পরিচালকের চেয়ারে বসেছেন। অভিনেতা বিশালও প্রযোজকের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘এইমাত্র কে রাজন স্যারের মৃত্যুর খবর শুনলাম। তিনি আত্মহত্যা করেছেন শুনে হতবাক হলাম। একজন স্পষ্ট বক্তা ছিলেন। ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক। ঈশ্বর তাঁর মঙ্গল করুন।’ অভিনেতা-রাজনীতিবিদ আর শরৎকুমারও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে লেখেন, ‘তামিল চলচ্চিত্র জগতের একজন প্রখ্যাত প্রযোজক শ্রী কে. রাজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ১৯৮০ সাল থেকে তামিল চলচ্চিত্রে অবদান রেখেছেন। তাঁর প্রয়াণ তামিল চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি