চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাসনাবাদ: চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা যে করেছেন, সেই প্রতারকের বাড়িতে তালা দিল বেকার যুবক-যুবতীরা।সরকার পরিবর্তন হতেই অ্যাকশন মুডে নামল হাসনাবাদের প্রতারিতরা।ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
হাসনাবাদ থানার(Hasnabad P.S.) বিষপুর এলাকার ঘটনা ।বিষপুর এলাকায় বাড়ি ICDS কর্মী বিশাখা জানার। দীর্ঘ তিন বছর আগে এলাকার বহু মহিলাকে ICDS এর চাকরি দেবে বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল গ্রামের মহিলাদের কাছ থেকে। কারোর কাছ থেকে পাঁচ লাখ , কারোর থেকে দু লাখ ,আবার কারোর থেকে ৩ লাখ টাকা করে নিয়েছিলেন চাকরি দেওয়ার নামে ।

কিন্তু মাসের পর মাস বছরের পর বছর যখন কেটে যায় তখন চাকরির আশায় যেসব মহিলারা টাকা দিয়েছিল তারা বিশাখা জানাকে বারবার বলতে থাকে টাকা ফেরত দেওয়ার জন্য। হয় চাকরি দাও না হলে টাকা ফেরত দাও ।কিন্তু বিশাখা জানা টাকা ফেরত দেননি। এমনকি চাকরিও দেয়নি । এই নিয়ে গত কয়েক মাস আগেও এই বিশাখা জানার বাড়িতে প্রতারিত মহিলারা গিয়ে বিক্ষোভ দেখায় । তখন বিশাখা জানা(Bisakha Jana) পুলিশ ডেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছিল।

কিন্তু এখন সরকার পরিবর্তন হওয়ায় তাদের মনে আবার নতুন করে টাকা ফেরত পাওয়ার আশা জেগেছে। তাই তারা একজোট হয়ে মঙ্গলবার বিশাখা জানার বাড়িতে যায় এবং বহু সময় ডাকাডাকির পরেও যখন সে বাড়ি থেকে বেরোয় না তখন তার বাড়িতে তালা দিয়ে দেয় প্রতারিতরা । সেখানে বিক্ষোভ দেখাতে থাকে সকলে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী । পরিস্থিতি সামাল দেওয়ার পর পুলিশ প্রতারিতদের পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রতারিতরা চলে যায় ।

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহ ও তাঁর পরিবারের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রো লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

‘পরকীয়ার গল্প আর না’, ধারাবাহিকের কন্টেন্ট বাড়ানো নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা