ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালিকে ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, তিনি ইস্টার্ন কমান্ডের Army Ordnance Corps (AOC)-এ দায়িত্বে ছিলেন এবং টেন্ডার পাইয়ে দেওয়া, বিল পাস করানো ও নিম্নমানের সামগ্রী সরবরাহ সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

অভিযোগ, কানপুরের একটি বেসরকারি সংস্থাকে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়া হয়েছিল। এই ঘটনায় ওই সংস্থার কর্ণধার মায়াঙ্ক আগরওয়াল এবং তাঁর ছেলে অক্ষত আগরওয়ালের নামও উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে সিবিআই। তদন্তে আর্থিক লেনদেন ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে অনিয়মের দিক খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, এই দুর্নীতির জাল আরও বিস্তৃত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুনঃ প্রোমোটারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জানা গিয়েছে, সেনার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে কর্নেল হিমাংশুকে গ্রেফতার করেছে CBI। তদন্তকারী সংস্থার দাবি, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে কানপুরের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ তৈরি হয় হিমাংশুর। অভিযোগ, কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় ওই সংস্থার অন্যতম কর্ণধার অক্ষত আগরওয়ালের সঙ্গে বৈঠকও করেন তিনি। এরপর ২৪ এপ্রিল সংস্থাটি একটি বড় টেন্ডার পায়। CBI-এর অভিযোগ, সেই টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়। তদন্তে উঠে এসেছে, হাওয়ালা মারফত এই টাকা দিল্লিতে পাঠানোর পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নামে CBI। FIR-এ দাবি করা হয়েছে, শুধু একটি নয়, একাধিক টেন্ডার পাইয়ে দেওয়ার চুক্তি হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, সেনাবাহিনীর আরও কয়েকজন আধিকারিকও এই দুর্নীতিতে জড়িত থাকতে পারেন। বর্তমানে হিমাংশুর ব্যাঙ্ক লেনদেন, কল রেকর্ড সমস্ত কিছু  খতিয়ে দেখা হচ্ছে।

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার