আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে বড় সাফল্যের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আকাশপথ ও স্থলপথে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে মাত্র তিন দিনে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী (আইএস)-এর অন্তত ১৭৫ সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়। এই অভিযানে আইএস- সংযুক্ত ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর একাধিক ঘাঁটি, অস্ত্রাগার, চেকপয়েন্ট ও লজিস্টিক কেন্দ্র ধংস করা হয়েছে। প্রতিরক্ষা সুত্রে আরও জানা গিয়েছে, গত ১৬ মে পরিচালিত এক বিশেষ অভিযানে আইএসের বৈশ্বিক কাঠামোর দ্বিতীয় সারির শীর্ষনেতা আবু বিলাল আল-মিনুকি নিহত হন। পরবরতী অভিযানে আইএসডব্লিউএপির গুরুত্বপূর্ণ নেতা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউই এবং আল-মিনুকির ঘনিষ্ঠ সহযোগী আবু আল মুথান্না আল মুহাজির কেও হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকায় চলতি বছরে নাইজেরিয়ার অনুরোধে প্রায় ১০০ সামরিক কর্মকর্তাকে সেখানে পাঠায়। তারা নাইজেরীয় বাহিনীকে প্রশিক্ষন দেওয়ার পাশাপাশি সন্ত্রাসবিরোধী অভিযানে সরাসরি সহায়তা করছেন। নাইজেরীয় দীর্ঘদিন ধরে আইএসডব্লিউএপি, স্থানীয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং আল-কায়েদা-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর তৎপরতায় ভুগছে। এসব সংগঠন হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় ও লুটপাটের মতো অপরাধে জড়িত। নাইজেরীয় সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিগোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে।

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তিতে,তারপর….

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ