সকালে চোখ খুলতেই ছাঁটাইয়ের নোটিশ, ৮০০০ কর্মীকে তাড়ানো শুরু করল মেটা

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এগিয়ে থাকতে একদিকে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ, অন্যদিকে হাজার হাজার কর্মীর চাকরির সংকট! এই দুই বিপরীত বাস্তবতার মুখোমুখি এখন মেটা (META)। মার্ক জুকেরবার্গ-এর নেতৃত্বাধীন সংস্থাটি বিশ্বজুড়ে বড় আকারের কর্মী ছাঁটাই শুরু করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এই পদক্ষেপ প্রযুক্তি দুনিয়ায় নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০ মে ভোরে বহু কর্মীর কাছে ইমেল পৌঁছে যায়। সেই ইমেলে জানানো হয় তাদের আর চাকরি থাকছে না। প্রথম ধাপে সিঙ্গাপুর ভিত্তিক কর্মীদের মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে সংশ্লিষ্ট কর্মীরা নোটিশ পান। মেটার বিশ্বজুড়ে প্রায় ৭৮ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে প্রায় ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে একই সঙ্গে কোম্পানিটি প্রায় ৭ হাজার কর্মীকে এআই টিমে স্থানান্তর করার পরিকল্পনাও করছে।

আরও পড়ুন: আর আগের মত থাকবে না Google সার্চ! বড়সড় পরিবর্তনের ঘোষণা পিচাইয়ের

এক অভ্যন্তরীন বার্তায় মেটার চিফ পিপল অফিসার জানেলা গ্যালে জানিয়েছেন, সংস্থার লক্ষ্য হল ছোট কিন্তু আরও দক্ষ দল গঠন করা, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং এআই ভিত্তিক উদ্ভাবন ত্বরান্বিত করা সম্ভব হয়। মেটা ইতিমধ্যেই ঘোষণা করেছে, ২০২৬ সালে এআই অবকাঠামো ও গবেষণায় ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করা হতে পারে। গুগল, ওপেন এআই এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন জুকেরবার্গ। শুধু মেটাই নয়, প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের প্রবণতা বাড়ছে। মাইক্রোসফট, অ্যামাজন এবং অন্যান্য কোম্পানিও সম্প্রতি কর্মীসংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে।প্রযুক্তি শিল্পে এখন এআই নির্ভর পুনর্গঠনের যুগ শুরু হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

একবার প্রতারণা করলে কি ক্ষমা করা যায়, রাখুল প্রীত সিংয়ের মন্তব্য ঘিরে নতুন আলোচনা

‘সংকল্প পত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি একবছরের মধ্যেই পূরণ হবে’, জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় জোর ধাক্কা শুভমনদের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীন ঘোষকে তলব ইডির

ভিড়ে ঠাসা কামরায় বন্ধ পাখা, চরম ভোগান্তিতে যাত্রীরা

রণবীর কাপুরকে না চিনেই বড় ভুল করেছিলেন সলমন খান, পরে কী হয়েছিল জানেন?

বিনামূল্যে বাসে সফর করতে মহিলাদের মিলবে পিংক কার্ড, পাঁচ হাজার বাসও কিনবে রাজ্য

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

রাত পোহালেই কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি, রাজ্য সরকারও খুলেছে ফাইল

অমিতাভ বচ্চন হাসপাতালে কেন গিয়েছিলেন, ভাইরাল রিপোর্টের পর সামনে এল আসল কারণ

সাধারণ রুটির বদলে রাজস্থানের খোবা, কেন সবাই এর স্বাদ নিয়ে এত প্রশংসা করছে?