জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি অধিগ্রহনের জন্য একটি পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছিল সরকার। সেই ক্ষতিপূরণ পাওয়ার পরেই এক ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন তা দেখে হতবাক হয়ে গিয়েছে প্রতিবেশীরা। টাকা নিয়ে স্ত্রী ও ছয় বছরের ছেলেকে ফেলে রেখে প্রেমিকার সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবককের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির ইমলিয়া গ্রামে। বিষয়টি প্রকাশ্যে আসে যখন এক মহিলা তার স্বামীকে খুঁজে বের করার জন্য পুলিশের দারস্থ হন। রুচি পরিহারের মতে বুন্দেলখণ্ড শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ তাঁর শ্বশুরের পাঁচ একর জমি অধিগ্রহণ করার পর ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১ কোটি টাকা দেওয়া হয়। পরে এই অর্থ বৃদ্ধের তিন ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, যার মধ্যে তাঁর স্বামী নীলেশ পান প্রায় ২৫ লক্ষ টাকা। রুচি অভিযোগ করেছেন যে, হঠাৎ করে বিপুল টাকা আসায় নীলেশের আচরণে ব্যাপক পরিবর্তন আসে। মহিলার অভিযোগ, নীলেশ যিনি আগে স্বাভাবিক জীবনযাপন করতেন তিনি ধীরে ধীরে তাঁদের গ্রামের অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন। তার পরেই নীলেশ তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

আর্থিক সহায়তা না পেয়ে রুচি নামের ওই মহিলা বর্তমানে তাঁর বাপের বাড়িতে রয়েছেন এবং পুলিশের কাছে তাঁর স্বামীকে খুঁজে দেওয়ার দাবি জানিয়েছেন। ছয় বছরের ছেলের ভবিষ্যৎ নিয়েও তিনি গভীর উদ্বেগপ্রকাশ করেছেন। পুলিশ একটি অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, নীলেশ এবং তিনি যে মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

কেকেআরের কাছে হারের পর হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, শাস্তি দিল BCCI

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

ঘর-সংসার ছেড়ে আচমকা আশ্রমবাসী প্রশান্ত কিশোর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

গল্ফ কোর্সে হালকা মেজাজে দিলীপ ঘোষ, স্ট্রোক নিতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি অনুরাগীদের

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর

পাকিস্তানের হয়ে গোপনে গুপ্তচরবৃত্তির অভিযোগ, এনআইএ’‌র জালে কলকাতার বাসিন্দা

ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?