৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপা লিগ জিতেছে অ্যাস্টন ভিলা। চমৎকার দুই গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল অ্যাস্টন ভিলা। বিরতির পর তারা ব্যবধান বাড়াল আরও। একপেশে লড়াইয়ে ফ্রেইবুর্ককে হারিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে উনাই এমেরির দল। 

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে পরাজিত করে অ্যাস্টন ভিলা তাঁদের সমর্থকদের সেরা একটি রাত উপহার দেয়। ১৯৮২ সালের পর ২০২৬ সালে ট্রফি জিতেছে উনাই এমেরির দল। ১৯৮১-৮২ মরশুমে শেষবার ইউরোপিয়ান কাপ জিতেছিল ক্লাবটি। ইউরি টিলেমানস এবং এমিলিয়ানো বুয়েন্দিয়ার দুর্দান্ত গোলের জন্য প্রথমেই অনেকটা এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। এরপর দ্বিতীয়ার্ধে মরগান রজার্স জয় নিশ্চিত করেন। ৪১তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ভিলা। ৫৮তম মিনিটে জয়ের পথে আরও এগিয়ে যায় ভিলা। এই জয়ের পর খেলোয়াড়, টিলেমানস বলেন, “আমার অসাধারণ লাগছে। আমরা কঠোর পরিশ্রম করেছি, সেরা পারফরম্যান্স দেখিয়েছি, আমাদের একটি দুর্দান্ত মরশুম কেটেছে, এবং সবশেষে এটি পাওয়াটা সত্যিই অসাধারণ।” 

আরও পড়ুন: পাকিস্তানের হয়ে গোপনে গুপ্তচরবৃত্তির অভিযোগ, এনআইএ’‌র জালে কলকাতার বাসিন্দা

জানিয়ে রাখা ভালো, এমেরি ২০২২ সালে দায়িত্ব নেওয়ার সময় ক্লাবটি প্রিমিয়ার লিগে রেলিগেশন জোনের ঠিক উপরে অবস্থান করছিল। উনাই  পঞ্চমবারের মতো ইউরোপা লিগ শিরোপা জিতে এই প্রতিযোগিতায় তাঁর অসাধারণ রেকর্ড অক্ষুণ্ণ রেখেছেন। তিনটি সেভিয়ার সঙ্গে এং, ভিয়ারিয়ালের সঙ্গে একটি এবং এখন একটি ভিলার সঙ্গে একটি ট্রফি জিতেছেন। এই জয়ের মধ্যে দিয়ে এমেরি পাঁচটি ইউরোপীয় ট্রফি জেতা কার্লো আনচেলত্তি, হোসে মরিনহো এবং জিওভান্নি ত্রাপাত্তোনির সমকক্ষ হয়ে উঠেছেন। প্রতিযোগিতাটি মোট ছয়বার ফাইনালে উঠে পাঁচবারই সফল এমেরি।

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

ইবোলা ভাইরাসের আতঙ্কে বিশ্বকাপ ক্যাম্প বাতিল করল কঙ্গো

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং