গল্ফ কোর্সে হালকা মেজাজে দিলীপ ঘোষ, স্ট্রোক নিতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি অনুরাগীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: হালকা মেজাজে বৃহস্পতিবার অনুরাগীদের মধ্যে দেখা গেল পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষকে। ইকোপার্কের গল্ফ কোর্সে স্ট্রোক নিতে দেখা যায় তাঁকে। মন্ত্রীত্ব গ্রহণের পর থেকে জোরকদমে নিজের কাজ যেমন করেছেন, তেমন জনসাধারণের সঙ্গে মাঝে মধ্যে তাঁকে হালকা মেজাজে দেখা যাচ্ছে। এদিন সকালে গল্ফ খেললেন মন্ত্রী। তাঁকে উৎসাহ দিলেন অনুরাগীরা।

বহুদিন ধরে নিয়ম করে ইকোপার্ক যান দিলীপ ঘোষ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগেও তিনি সেখানে যেতেন, মন্ত্রী হওয়ার পরেও সেই রুটিন বদল হয়নি। বৃহস্পতিবার একবারে অন্যরূপে দেখা গেল বাংলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, তথা কৃষি বিপণণ ও পশুসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষকে। এদিন তাঁকে ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। গায়ে পোলো শার্ট, শর্টস ও জুতো পরে স্ট্রোক নিতে দেখা যায় তাঁকে। এরপরেই চারপাশ থেকে ওঠে জয় শ্রীরাম ধ্বনি। মন্ত্রী কীভাবে স্ট্রোক নেন সেইদিকে তাকিয়ে ছিলেন অনেকেই। মেপেবুঝেই  হাত চালান সজোরে। লক্ষ্যচ্যুত হননি দিলীপ। অনেকটা দূরেই গিয়ে পড়ে বল। সঙ্গে সঙ্গে চারদিকে ওঠে জয় শ্রীরাম ধ্বনি।

গত শনিবার চা চক্রে গিয়ে মাছ ধরতে দেখা গিয়েছিল মন্ত্রীকে। নৌকোতে উঠে নিজে হাতে দাঁড়ও টেনেছেন। দখল হয়ে যাওয়া ভেড়ি উদ্ধারের পরে সেখানে নিজের হাতে জাল ফেলে মাছ ধরেছিলেন। তারপর সেই মাছ ভাজা ও মুড়ি দিয়ে প্রাতঃরাশ সেরেছিলেন কর্মী সমর্থকদের সঙ্গে। মাঝে মধ্যেই তাঁকে ভিন্ন রূপে দেখতে পাওয়া যায়। এদিন গল্ফ খেলে বেরিয়ে তিনি বলেছেন, ময়দানে লড়াই হয় গুন্ডা ছাড়া। এখন তেমন লড়াই চলছে। 

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

ইবোলা ভাইরাসের আতঙ্কে বিশ্বকাপ ক্যাম্প বাতিল করল কঙ্গো

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র