লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রচণ্ড গরমে শহরের তাপমাত্রা প্রতিদিনই নতুন রেকর্ড ছুঁচ্ছে। ফ্যান ছাড়া একমুহূর্ত থাকা অসম্ভব হয়ে উঠেছে। সেই সময়েই দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ না থাকার প্রতিবাদে বুধবার (২০ মে) গভীর রাতে উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের হাপুর এলাকা। বাড়িতে থাকা কঠিন হয়ে পড়ায় দিল্লি রোডে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। তখনই সেখানে হাজির হয় পুলিশের দল। সাহায্যের বদলে বিক্ষোভকারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কর্তাদের বিরুদ্ধে।

বুধবার রাতে গোলযোগের খবর পেয়ে হাপুর সিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনীশ চৌহান অবিলম্বে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি লাউডস্পিকারের মাধ্যমে সকল বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গেই জানান যদি পুলিশের নির্দেশের পরেও কেউ জায়গা ছেড়ে না যায় তাহলে মামলা দায়ের করা হবে। পরিস্থিতি আরও খারাপ হতে দেখে সিটি পুলিশ স্টেশনের ইন-চার্জ মনীশ চৌহান লাউডস্পিকার হাতে  বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “বাড়ি যান, নইলে আপনাদের বিরুদ্ধে মামলা করব। আপনারা এমনিতেই গরমে কষ্ট পাচ্ছেন, তার উপর মামলার কারণে আরও ঝামেলায় পড়বেন।” হুমকি দিয়ে ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ।

আরও পড়ুন: এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

এই তুমুল হট্টগোলের কারণে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কাজ শুরু করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিল্লি রোডের বিদ্যুৎ কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা  ভোলানাথ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  বারবার অভিযোগ জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।  

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক