‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। যার ফলে অস্বস্তিতে পড়লেন তৃণমূল সাংসদ। ‘৪ তারিখের পর দিল্লির কোন বাবা বাঁচাবে দেখব, অমিত শাহকে বলব সেদিন বাংলায় থাকতে। ভোটের রেজাল্টের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজবে’, রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে এমনই কিছু কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।

সেই মামলারই আজ, বৃহস্পতিবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। যাতে অভিষেকের মন্তব্য নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের হয়ে সওয়াল করা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আদালত বলে, ‘আপনি বলছেন আপনার মক্কেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিন বারের সাংসদ। তিনি কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন? নির্বাচনের আগে কেন এমন করা হবে? যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার মতো কালো ইতিহাস রয়েছে। অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উস্কানিমূলক মন্তব্য করেছেন। রাজনৈতিক দলের নেতারা সভা থেকে এমন মন্তব্য করে ফেলেন।’ যদিও কল্য়াণের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি। তিনি বলেন, ‘অন্য কারও বিষয়ে এখানে আলোচনা হচ্ছে না। আপনি আদালতে এসেছেন তাই আপনাকে প্রশ্ন করা হচ্ছে। সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করবেন কেন? তাঁর কাছ থেকে কি এমন উস্কানিমূলক মন্তব্য আশা করা যায়? পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার ইতিহাস অন্য কথা বলছে। একজন সাংসদের কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি বিচক্ষণ মন্তব্য করবেন, এটাই তো হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে যে কোনও দল জিততে বা হারতে পারে। এক জন সাংসদের কি এমন মন্তব্যের প্রয়োজনীয়তা রয়েছে?

আরও পডুন: গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এরপরেই কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনও পদক্ষেপ করবে না পুলিশ। আপাতত রক্ষাকবচ দেওয়া রইল। তবে তৃণমূল সাংসদ দেশের বাইরে আদালতকে না জানিয়ে যেতে পারবেন না। অভিষেককে তলব করতে হলে ৪৮ ঘন্টা আগে নোটিস দিতে হবে পুলিশকে। ভার্চুয়ালি হাজিরা দেওয়া যাবে না। একই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে এফআইআর খারিজের আর্জি নাকচ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি জানিয়ে দেন, এই বিষয়ে তদন্ত চলবে। আগামী ২০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর নির্দেশনা গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে মৃত্যু পুলওয়ামা হামলার অন্যতম মূল পরিকল্পনাকারীর

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

সৌরভের বাবার ভূমিকায় শাশ্বত, ২৫ মে থেকে কলকাতা জুড়ে বায়োপিকের শুটিং শুরু

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প