গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের একাধিক নীচুস্তরের নেতা–কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি এবং প্রতারণার অভিযোগ সামনে আসতে শুরু করেছে। রাজ্যের নানা প্রান্ত থেকে গ্রেফতার হতে শুরু করেছে এইসব নেতা–কর্মীরা। এবার আবার দুর্নীতির অভিযোগে জেলে গেলেন প্রাক্তন শাসকদলের আরও এক জনপ্রতিনিধি। বাংলা আবাস যোজনার কাটমানি চেয়েছিলেন তিনি। আর সেই ঘটনার প্রতিবাদ করেন এক উপভোক্তা। এই ঘটনার জেরে তাঁকে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল।

এই তপন মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দলের নাম ব্যবহার করে কাটমানি, তোলাবাজি এবং হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ রয়েছে তপন মণ্ডলের বিরুদ্ধে। এবার এই তপন মণ্ডলের বিরুদ্ধে বাংলা আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। যার প্রতিবাদ করেন এক উপভোক্তা। তাই ওই উপভোক্তার কপালে জোটে বেদম মারধর বলে অভিযোগ। তখন ধৃত উপপ্রধানের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের হয়। সেই এফআইআরের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে তপন মণ্ডলকে। এই ঘটনা সামনে আসতেই আজ, বৃহস্পতিবার জোর চর্চা শুরু হয়ে গিয়েছে হিঙ্গলগঞ্জে।

পুলিশ সূত্রে খবর, হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে উপপ্রধান তপন মণ্ডল উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। তার মধ্যেই একজন উপভোক্তা এই কাটমানি দিতে অস্বীকার করেন এবং ঘটনাটির প্রতিবাদ করেন। এমনটাই অভিযোগ সামনে আসে। তখন তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই উপভোক্তাকে উপপ্রধান ও তাঁর অনুগামীরা বেধড়ক মারধর করে এবং মুখ বন্ধ না রাখলে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

তাছাড়া আক্রান্ত উপভোক্তা বসিরহাট সাংগঠনিক জেলা পুলিশের কাছে গিয়ে উপপ্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর থেকেই বেগতিক বুঝে গত তিনদিন আগে পালিয়ে ছিলেন তপন মণ্ডল। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। পরে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে পলাতক থাকা উপপ্রধানকে গ্রেফতার করে। এই বিষয়ে বসিরহাট জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য তীব্র আক্রমণ করে বলেন, ‘‌তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এই রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল দীর্ঘদিন ধরেই বাংলা আবাস যোজনা–সহ নানা সরকারি প্রকল্পে, গরীব মানুষের টাকা আত্মসাৎ এবং কাটমানি নিচ্ছিল। পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত শাস্তি দেয়।’‌

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান