পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। হুমকি দেওয়া, তোলা আদায়, দুর্নীতি, কাটমানি, ভয় দেখানো–সহ নানা অভিযোগ উঠতে শুরু করেছে। এমনকী মারধর, ভোট পরবর্তী হিংসার অভিযোগও তোলা হয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতে পুলিশ একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এবার পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল নেতারা বলে অভিযোগ সামনে এল। যা নিয়ে এখন তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। যা নিয়ে এখন জোর আলোচনা চলছে।

এদিকে এই বেআইনি পাথর কারবারে রাশ টানতেই সাড়ে তিন কোটি টাকা রাজস্ব জমা পড়ল সরকারি কোষাগারে বলে জানা গিয়েছে। এই বিষয়ে লাভপুরের বিজেপি বিধায়ক দেবাশীষ ওঝার অভিযোগ, ‘‌পাথর সিন্ডিকেট থেকে প্রত্যেকদিন ২ কোটি টাকা অর্থাৎ মাসে ৬০ কোটি টাকা তৃণমূল নেতারা মারত। এদের জুতোর মালা পরিয়ে ঘোরানো উচিত।’‌ বীরভূমের তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন লাভপুরের বিজেপি বিধায়ক। আর তারপর থেকেই রাজ্য–রাজনীতিতে ঝড় বইতে শুরু করেছে।

অন্যদিকে রাজ্যে সরকার বদল হতেই বীরভূমে পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, গত ১৫ বছরে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবার সেই একই পথে হেঁটে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পাথর সিন্ডিকেট দুর্নীতি নিয়ে মুখ খুললেন লাভপুরের বিজেপি বিধায়ক দেবাশীষ ওঝা। এবার এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও সূত্রের খবর। তাতে কাদের নাম উঠে আসবে এখন সেটাই দেখার।

এছাড়া তৃণমূল সরকারের সময়ে বীরভূমে বেআইনি পাথর কারবারের অভিযোগ উঠতে শুরু করে। বীরভূমের লাভপুর বিধানসভার চৌহাট্টা দলীয় কর্মসূচিতে বিজেপি বিধায়ক দেবাশীষ ওঝা বলেন, ‘‌বীরভূমে তৃণমূল সরকারের আমলে প্রত্যেকদিন ২৫ লক্ষ টাকা সরকার আয় করত। কিন্তু সরকার বদল হতেই প্রত্যেকদিন ৩ কোটি টাকা রেভিনিউ জমা পড়ছে সরকারের ঘরে। বীরভূমে আমাদের ৬ জন বিধায়ক, ১১টি বিধানসভার মধ্যে। তাতেই আমরা পাহাড় প্রমাণ লুট আটকাচ্ছি। আগে প্রত্যেকদিন পাথর সিন্ডিকেট থেকে বীরভূমের তৃণমূল নেতারা ২ কোটি টাকা অর্থাৎ মাসে ৬০ কোটি টাকা পকেটে ভরত। এদের জুতোর মালা পরিয়ে ঘোরানো উচিত।’‌

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল