মহিলাদের থেকে মোটা টাকা চাইছেন রণিত রায়, প্রতারণার অভিযোগ উঠতেই কী বার্তা অভিনেতার?

কেউ সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম ব্যবহার করে মেয়েদের সঙ্গে যোগাযোগ করছে, এবং তাঁর নাম করে টাকা চাইছে, চরম বিরক্তিকর পরিস্থিতিতে অভিনেতা রণিত রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম ব্যবহার করে মেয়েদের সঙ্গে যোগাযোগ করছে, এবং তাঁর নাম ভাঙিয়ে টাকা চাইছে, চরম বিরক্তিকর পরিস্থিতিতে অভিনেতা রণিত রায়। বিষয়টি নজরে আসতেই ভক্তদের সতর্ক করলেন অভিনেতা। সাইবার প্রতারণার শিকার হয়েছেন অভিনেতা। আজ বৃহস্পতিবার (২১ মে) ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে বিষয়টি জানালেন অভিনেতা। পোস্টে ‘উড়ান’ ছবির অভিনেতা অভিযুক্তের ব্যবহৃত নম্বর এবং ই-মেইল আইডি জুড়ে দিয়েছেন। এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শীঘ্রই তিনি এই অপরাধীকে খুঁজে বের করবেন এবং সে তাঁর কৃতকর্মের সাজা পাবে। পাশাপাশি রণিত নেটিজেন দের কাছে অনুরোধ করেছেন যে, এই ধরনের কোনও ফোন নম্বর থেকে ফোন এলে বা কেউ ইমেইল করলে যেন অভিনেতাকে ব্যাক্তিগতভাবে জানানো হয়।

‘টু স্টেটস’ অভিনেতার ইনস্টাগ্রামে পোস্টে লেখা রয়েছে, ‘আমার নজরে এসেছে যে কেউ আমার নাম ব্যবহার করে মেয়েদের সঙ্গে যোগাযোগ করছে এবং টাকা চাইছে। এই ব্যক্তি আমার নামে বুকিং নেওয়ার চেষ্টা করছে। ব্যবহৃত নম্বরটি একটি জঙ্গি নম্বর, ৩৩১ ৮০৮ ৫৬৮৫। ronitroybookings@hotmail.com-এটা ইমেল আইডি। সবাই সতর্ক থাকুন। আর অপরাধীকে বলছি, তুমি তৈরি থাকো, পুলিশ তোমাকে ধরতে আসছে। দয়া করে আমাকে ভুল ভাববেন না। আমি ব্যাক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনও উপায়ে কখনও মেয়েদের সঙ্গে যোগাযোগ করব না। আর কারও কাছ থেকে টাকা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আপনারা যদি এমন কারও সন্ধান পান, তবে দয়া করে অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Ronit Bose Roy (@ronitboseroy)

রণিত কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করেছেন, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে তাঁর নাম ব্যবহার করে মানুষের কাছে টাকা চাইতে দেখা গিয়েছে। পোস্টটি এখন ভাইরাল এবং নেটিজেনরা আতঙ্কিত।

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….