দেশজুড়ে ধর্মঘটের ডাক SBI-এর, কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

২৩ মে ফোর্থ স্যাটারডে হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, ২৪ মে রবিবার হওয়ার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে, আর ২৫-২৬ মে ব্যাঙ্ক ধর্মঘটের কারণে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ধর্মঘটের ডাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। নতুন নিয়োগ, বেতন বৈষম্য দূরীকরণ ও পদোন্নতি-সহ একগুচ্ছ দাবিদাওয়াকে কেন্দ্র রেখে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। এই বিষয়ে গতকাল বৃহস্পতিবার (২১ মে), সেন্ট্রাল লেবার কমিশনারের দফতরে সংগঠন এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের বৈঠক হয়েছিল। কিন্তু বৈঠকে কোনও সমাধান হয়নি। ফলস্বরূপ ধর্মঘটের সিদ্ধান্তে অনড় কর্মী সংগঠন। বহু দিন ধরেই নতুন নিয়োগ, বেতন বৈষম্য দূর করা এবং পদোন্নতি নিয়ে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন কর্মীরা। কিন্তু তাতে কোনও সমস্যার সমাধান হয়নি। তাই দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন।

জানা গিয়েছে, গতকাল বৈঠকে সেন্ট্রাল লেবার কমিশনারের তরফে ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানানো হলেও তাতে সাড়া দেয়নি কর্মী সংগঠন। এই নিয়ে আবারও বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শনিবার (২৩ মে) আবারও আলোচনায় বসতে পারে দুই পক্ষ। তবে সেই বৈঠকেও সমাধানসূত্র না মিললে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন এসবিআই গ্রাহকরা। ২৩ মে ফোর্থ স্যাটারডে হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, ২৪ মে রবিবার হওয়ার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে, আর ২৫-২৬ মে ব্যাঙ্ক ধর্মঘটের কারণে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

পাশাপাশি ২৭ মে ইদের ছুটি থাকায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। সুতরাং পরপর পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকলে গ্রাহকরা ভোগান্তির সম্মুখীন হবেন। বিশেষ করে, জম্মু-কাশ্মীরে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সেখানে বকরি ইদ উপলক্ষে ২৭ ও ২৮ মে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে ২৫ ও ২৬ মে ব্যাঙ্ক ধর্মঘট থাকলে ওই অঞ্চলে মোট ছয়দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আসলে নিরাপদ হওয়ার কারণে দেশের বেশিরভাগ মানুষই SBI-এ গ্রাহক পরিষেবা গ্রহণ করেন। তাই একটানা এতদিন এ বিলাই-এর পরিষেবা বন্ধ থাকতে ভোগান্তির মুখে পড়তে হবে গ্রাহকদের।

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের