হিজাব বিতর্কের মধ্যেই কর্নাটকে খুন বজরং নেতা

বজরং দলের যুবকর্মী হর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিজাব বিতর্কের মাঝেই খুন হয়ে গেলেন হিন্দুত্ববাদী এক বজরং নেতা। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ খুন হন বজরং দলের যুবকর্মী হর্ষ। অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ছুরি চালিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অশান্তির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনার পরই শিবমোগা শহরের সিগেহাট্টি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

যদিও কর্নাটকের নগরোন্নয়ন এবং পঞ্চায়েতমন্ত্রী এশোরাপ্পার দাবি,হিজাব বিতর্কের সঙ্গে বিষয়টি জড়িত নয়। রাজ্যবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়ে তিনি বলেন, ‘‘কোনও অবস্থাতেই গুন্ডাগিরি বরদাস্ত হবে না।  ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলছে। খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে।’’

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  খুনের তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় র‌্যাফ নামানো হয়েছে। এই খুনের ঘটনার সঙ্গে অন্তত চার থেকে পাঁচ জন জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে।মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়া তদন্তের গতি-প্রকৃতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। প্রয়োজনে তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ করা যেতে পারে গত কয়েকদিন ধরে হিজাব পরিধান নিয়ে কর্নাটকে উত্তেজনা চরমে।

আরও পড়ুন  হিজাব পরে ভোট নয়, হুমকি পদ্মনেতার

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের