গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: যে হারে পাল্লা দিয়ে বাড়ছে গরম তাতে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। গরম বাড়লেই শরীরে ক্লান্তি, অস্বস্তি, হজমের সমস্যা কিংবা পেট গরমের মতো নানা সমস্যা দেখা দেয়। এই সময় শরীরকে ঠান্ডা রাখতে এবং সুস্থ থাকতে খাবারের তালিকায় রাখতে পারেন একেবারে সাধারণ কিন্তু ভীষণ উপকারী সবজি লাউ। কম ক্যালোরি এবং প্রচুর পুষ্টিগুণে ভরপুর লাউ গরমকালের জন্য আদর্শ খাবার। তবে অনেকেই পছন্দ করেন না লাউ।  জানেন কি এই লাউ দিয়েই বানানো যায় সুস্বাদু পদ। গরমে যা আদর্শ। দুপুরে ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা। জেনে নিন কীভাবে করবেন রান্না। 

উপকরণ

মাঝারি আকারের লাউ ১টি

লবঙ্গ ৬-৭টি

সর্ষের তেল ১ টেবিল চামচ

হিং আধ চা চামচ

৪-৫ টি বিউলির ডালের বড়ি ভেঙে নেওয়া

জিরে ১ টেবিল চামচ

আদাকুচি ১ চা চামচ

পেঁয়াজকুচি ২ টেবিল চামচ

টম্যাটোকুচি আধ কাপ

লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ

হলুদ গুঁড়ো ১ চা চামচ

ধনে গুঁড়ো ১ চা চামচ

আধ চা চামচ কসৌরি মেথি

এক চিমটে কুচোনো ধনেপাতা

স্বাদমতো নুন

পদ্ধতি

লাউ  ভাল করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন।  লাউয়ের গায়ে একাধিক জায়গায় ছুরি দিয়ে ছিদ্র করে  ভাল করে সর্ষের তেল মাখিয়ে দিন। লাউয়ের মধ্যে ৬-৭টি  লবঙ্গ গুঁজে দিন। এ বার গ্যাস জ্বালিয়ে মাঝারি আঁচে জালের উপর লাউ  পুড়িয়ে নিন। ভাল করে পুড়ে গেলে ঠান্ডা হতে দিন। তারপর বেগুনের মত‌ো  পোড়া ছাল ধীরে ধীরে ছাড়িয়ে নিন। এবার সেটা  মিহি করে পিষে  নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে বড়িগুলি দিয়ে  হালকা ভাজা  হলে দিয়ে দিন  জিরে। তারপর একে একে হিং, পেঁয়াজকুচি ও আদাকুচি  যোগ করে নাড়াচাড়া করুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে দিন টম্যাটোকুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং নুন। সব কিছু কষাতে থাকুন। তেল বেরিয়ে আসতে শুরু  করলে কষানো মশলায় লাউমাখা ঢেলে দিন। ভাল করে কষিয়ে উপর থেকে কসৌরি মেথি, টাটকা কুচোনো ধনেপাতা মিশিয়ে দিন এবং সামান্য লেবুর রস চিপে নাড়াচাড়া করে  নামিয়ে নিন।  ভাতের সঙ্গে গরম গরম লাউপোড়া ভর্তা খেলে তৃপ্ত হবে মন।

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ত্বিশা শর্মার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কী হয়েছিল? মুখ খুললেন স্বামী

পাকিস্তানের কোয়েট্টায় যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে আত্মঘাতী হামলা, নিহত ২৩