নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় বাংলাদেশি নায়ক জায়েদ খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সমালোচনা আর ট্রোলকে পিছনে ফেলে এবার আন্তর্জাতিক প্রজেক্টে নজর কাড়লেন জায়েদ খান। নিউইয়র্ক সিটির মেয়রের সঙ্গে অভিনয় করে নতুন চমক দিলেন এই অভিনেতা। ঢাকাই সিনেমার অভিনেতা থেকে সরাসরি আন্তর্জাতিক মঞ্চে পা রাখলেন জায়েদ খান। বিষয়টি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। দেশের বাইরে থাকা ব্যক্তিদের জীবনের সংগ্রাম, আবেগ ও বাস্তবতার গল্প নিয়ে তৈরি শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড ২’-এ দেখা যাবে জায়েদ খানকে। এই প্রজেক্টেই তাঁর সঙ্গে অভিনয় করেছেন নিউইয়র্কের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব জোহরান মামদানি।

জন কবির ও সাদ আল আমীনের যৌথ পরিচালনায় নির্মিত শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’র পর্দায় মুক্তি পাবে। এর আগের পর্বটিও দর্শকদের মধ্যে ব্যপক সাড়া ফেলেছিল। বিশ্বের অন্যতম আলোচিত এক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান। সংবাদমাধ্যমে তিনি জানান, জোহরান মামদানি সরাসরি তাঁর সঙ্গে অভিনয় করেছেন, যা তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয়। শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুভূতিও এতে জড়িয়ে আছে বলে মন্তব্য করেন অভিনেতা। কীভাবে নিউইয়র্কের মেয়রের মতো ব্যস্ত মানুষ এই প্রজেক্টে যুক্ত হলেন, সেই গল্পও শোনান জায়েদ। তাঁর কথায়, ‘ঠিকানা’র রুহিন হোসেন ও আনুভা শাহীন হোসেনের প্রচেষ্টাতেই বিষয়টি সম্ভব হয়েছে। তাঁরা মেয়রের দফতরে ইমেল করে শর্টফিল্মের উদ্দেশ্য ও পরিকল্পনার কথা জানান। এরপর বেশ কিছুদিন অপেক্ষার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, মেয়রের অফিস থেকে শুটিংয়ের জন্য সবুজ সংকেত ও শিডিউল দেওয়া হয়।

শুটিং সেটে জোহরান মামদানির ব্যবহারেও মুগ্ধ হয়েছেন জায়েদ খান। তিনি বলেন, এত প্রভাবশালী একজন মানুষ হওয়া সত্ত্বেও মেয়রের মধ্যে কোনও অহংকার ছিল না বরং একজন সাধারণ পেশাদার অভিনেতার মতোই বারবার পরিচালকের নির্দেশ মেনে নিখুঁত শট দেওয়ার চেষ্টা করেছেন। ক্যামেরার পেছনে ও সামনে আড্ডা-অভিনয়ের এই পুরো কাজটি করে মেয়র নিজেও ভীষণ আনন্দ প্রকাশ করেছেন বলে জানান জায়েদ খান। 

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবাই যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন বাবা ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ভুয়ো ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা