বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেলেঘাটার ৫৭ নম্বর ওয়ার্ডের মাঠপুকুরে তৃণমূলের দখলে থাকা ব্যক্তি মালিকনাধীন পার্টি অফিস জমির মালিককে ফিরিয়ে দেওয়া হল।বাড়ির মালিক নিজে পার্টি অফিস ভেঙে দখলে নিলেন। চলল বুলডোজার(Buldozar)।ওই জমি মালিকের অভিযোগ এগারো বছর আগে তার জায়গা দখল করে বেআইনি পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর হঠাৎ পার্টি অফিসটি গেরুয়া রং করে দেয় তৃণমূল। বিজেপি নেতৃত্ব ও পুলিশের উপস্থিতিতে শনিবার নিজের উপর তৈরি হওয়া পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন জমির মালিক। এত বছর পর নিজের জমি ফেরত পেয়ে খুশি হন তিনি। ওই জমির মালিকের নাম ঝর্ণা কুণ্ডু(Jharna Kundu)।

তার কাছ থেকে মিথ্যে কথা বলে জমি দখল করে নিয়েছিল তৃণমূল। তাঁকে বলা হয়েছিল ক্লাব তৈরি হবে। কিন্তু সেখানে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়। ওই পার্টি অফিসে নিয়মিত মদের আসর বসত বলে অভিযোগ করেন জমির মালিক। তিনি এ বিষয়ে সানিয়া তৃণমূল নেতা রাজু ঘোষ, মিন্টু, বাচ্চু গঙ্গোপাধ্যায়দের দিকে আঙুল তুলেছেন। রাজ্যের রাজনৈতিক পালাবোতলের পর এই তৃণমূল নেতারাই ওই পার্টি অফিসে গেরুয়া রং করে বিজেপির পতাকা দেখেছিল পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবি ভাঙচুর করেছিল।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দখলদারি বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari), রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তাদের আশ্বাস পেয়ে শনিবার বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন জমির মালিক ঝর্ণাদেবী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেআইনি নির্মাণ কাজ ভাঙার বিষয়টি পরিদর্শন করেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ।তিনি জানান, বিজেপির নামে যদি কেউ অপকর্ম করে তা বরদাস্ত হবে না । বেআইনি নির্মাণ ও জবর দখলের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ চলবে।

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ