আজকের রাশিফল: পায়ে আঘাতের সম্ভাবনা কর্কটের, মতবিরোধ এড়িয়ে চলবেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার, ২৪ মে, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির জাতকদের দিন। জেনে নিন-

মেষ: শারীরিক ও মানসিক চাপ কিছুটা কমলেও খরচ বৃদ্ধি পাবে। আর্থিকক্ষেত্র একপ্রকার চলনসই বলা হবে। কথাবার্তায় সংযত হতে হবে। নাহলে বচসায় লিপ্ত হতে পারেন। অর্থের কিংবা দ্রব্যের ক্ষতি হতে পারে। কেউ মিথ্যা অপবাদ দিতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক চাপ কমবে।

বৃষ: কর্মক্ষেত্রে পূর্ব পরিকল্পনা ভঙ্গ হতে পারে। আয় বৃদ্ধি ও অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে। শারীরিক আমেজ নষ্ট হতে পারে। মনের উপর চাপ বাড়তে পারে। বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। নিকট আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা দেখা দেবে। নিমন্ত্রিত হতে পারেন। শুভকর্মে অর্থ ব্যয় হবে।

মিথুন: দিনের অধিকাংশ সময় বিব্রতবোধ করবেন। কোনও প্রচেষ্টা বিফল হবে। নতুন কোনও দ্রব্য কেনাকাটা করতে পারেন। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। কারও সঙ্গে কথা কাটাকাটি ও মতবিরোধ দেখা দিতে পারে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা বাড়তে পারে। ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হবেন। নতুন যোগাযোগ আসবে। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন।

কর্কট: অর্থের ক্ষতি হতে পারে। আত্মীয়ের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্র মোটামুটি শুভ থাকবে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। কারও সঙ্গে কথা কাটাকাটি ও মতবিরোধজনিত অশান্তির সৃষ্টি হবে। দুর্ঘটনায় পায়ে আঘাত পেতে পারেন।

সিংহ: অস্বস্তিকর মানসিক পরিস্থিতির মধ্যে কর্মক্ষেত্র চলনসই। আর্থিক টান থাকবে। মনোমালিন্য হতে পারে। ব্যয় বৃদ্ধি। কর্মক্ষেত্রে বচসা হতে পারে। গৃহে পরিচিতের আগমন ঘটবে।

কন্যা: মানসিক উত্তেজনা ও রাগ বাড়বে। অযথা বাদানুবাদ ও কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হবে। প্রিয়জনের অপ্রীতি ভাজন হতে পারেন। অকারণ ব্যয় বৃদ্ধি, কোনও কাজের দায়িত্বভার গ্রহণ এবং টুকটাক আঘাত ও মনের উপর চাপ বাড়বে।

তুলা: উদ্বেগপূর্ণ কাটবে দিনটি। দুশ্চিন্তা বজায় থাকবে। কর্মক্ষেত্রে শান্তি থাকবে না। শারীরিক দিক থেকে ম্যাজম্যাজে ভাব দেখা দেবে। বিতর্ক এড়িয়ে চলতে পারেন। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। গুরু স্থানীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

বৃশ্চিক: কর্মক্ষেত্র উদ্বেগের মধ্যে দিয়ে কাটবে। শারীরিক আমেজ নষ্ট হবে। কোনও পরিকল্পনা নষ্ট হতে পারে। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বাড়বে। কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতে আতিথ্য গ্রহণ করতে পারেন। সামান্য আঘাত লাগতে পারে।

ধনু: মানসিক অস্থিরতার মধ্যে কাটবে। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় সামান্য উন্নত হবে। উদ্বেগ থাকলেও আয় বাড়বে। বাদানুবাদ হওয়ার সম্ভাবনা প্রবল। গুরুজনের বিরক্তি ভাজন হতে পারেন। নতুন কোনও দ্রব্য কেনাকাটা করতে পারেন।

মকর: আর্থিক যোগাযোগের পক্ষে দিনটা অনুকূল। কর্মক্ষেত্রের পরিবেশ আগের তুলনায় আশাপ্রদ। কারও সঙ্গে অযথা কথা কাটাকাটি হতে পারে। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য লাভ পেতে পারেন। প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব। বন্ধু কিংবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন।

কুম্ভ : প্রবল ব্যয় বৃদ্ধি। মানসিক উদ্বেগের ও ভাল কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। পূর্বের তুলনায় অর্থভাগ্য নৈরাশ্যজনক। কোনও ব্যাপারে দোষারোপ ও অযথা কোনও ঝামেলার সৃষ্টি হবে। কোনও আঘাতমূলক কথা শুনতে পারেন। কথাবার্তায় ও চলাফেরায় সতর্ক থাকুন। নতুন দ্রব্য কেনাকাটা ও অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন। পারিবারিক ব্যাপারে কিছুটা দুর্ভাবনা থাকবে।

মীন: দেহ ও মনের উপর চাপ থাকলেও নতুন যোগাযোগ ও সামান্য আর্থিক উন্নতি হবে। নতুন কোনও দ্রব্যলাভ হতে পারে। হঠাৎ কোনও ঝামেলা সৃষ্টি হতে পারে। অন্যের বাড়িতে আতিথ্য গ্রহণ। কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র দিনটায় মানসিক চাপের মধ্যেও উৎসাহবর্ধক। 

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

আজকের রাশিফল: পায়ে আঘাতের সম্ভাবনা কর্কটের, মতবিরোধ এড়িয়ে চলবেন কারা?

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার